হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থীতা ফিরে পেলেন আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের স্বতন্ত্র প্রার্থী।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির তৃতীয় দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাচাই করে এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থি নুরুজ্জামান হাবলু মোল্লা’র মনোনয়নপত্র বাতিল করা হয়।কিন্তু আপিল করার পর তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।বর্তমানে এই আসনে স্বতন্ত্র প্রার্থি আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা,বিএনপি মনোনীত প্রার্থি উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহামেদ বাচ্চু মোল্লা,জামায়াত মনোনীত প্রার্থি উপাধ্যক্ষ মাওলানা মো.বেলাল উদ্দিনসহ মোট সাতজন বৈধ হিসেবে গণ্য হয়েছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থি হাবলু মোল্লা বলেন, মনোনয়নপত্র বাতিলের পর আমি আপিল করি।আপিলে আমার পক্ষে রায় হয়েছে। তাই দৌলতপুরের আপামর জনগণের প্রার্থি হিসেবে আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে কোন বাঁধা থাকছেনা। বাকি ছয়জনের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিবো এবং আগামীতে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
প্রিন্ট করুন








Discussion about this post