কুষ্টিয়া প্রতিনিধি : আনন্দের সঙ্গে শেখা আর খেলার মাধ্যমে দক্ষতা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিশুদের জন্য নিয়মিত আয়োজন করা হচ্ছে মজাদার ও শিক্ষণমূলক গেম ক্লাস।
এই ক্লাসগুলোতে পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
গেম ক্লাসে অংশ নিয়ে শিশুরা খেলায় খেলায় শিখছে মনোযোগ ধরে রাখা, দলগতভাবে কাজ করা এবং সমস্যা সমাধানের কৌশল। বিভিন্ন শিক্ষণমূলক গেমের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়ছে, পাশাপাশি সৃজনশীল চিন্তার বিকাশ ঘটছে স্বাভাবিক ও আনন্দময় পরিবেশে।
অভিভাবকরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং বলছেন, এমন আনন্দময় শিক্ষাই শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল জানান, খেলাধুলাভিত্তিক এই কার্যক্রমে শিশুরা ক্লাসে আরও বেশি আগ্রহী হচ্ছে। বইয়ের গণ্ডির বাইরে এসে তারা নিজেরা ভাবতে শিখছে, মত প্রকাশ করছে এবং সহপাঠীদের সঙ্গে সহযোগিতার মানসিকতা তৈরি করছে।
শিশুদের হাসি, উচ্ছ্বাস আর সক্রিয় অংশগ্রহণে গেম ক্লাস এখন পরিণত হয়েছে এক প্রাণবন্ত শিক্ষার পরিবেশে।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ শিশুদের শেখাকে করেছে আরও সহজ, আনন্দদায়ক ও কার্যকর।
প্রিন্ট করুন







Discussion about this post