Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে তিনদিনের কৃষি প্রযুক্তি মেলা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 28 January, 2026.
in কৃষি
Reading Time: 1 min read
0
দৌলতপুরে তিনদিনের কৃষি প্রযুক্তি মেলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দৌলতপুর, কুষ্টিয়া: কৃষক পর্যায়ে কৃষি প্রযুক্তি ও সম্প্রসারণ সেবা একযোগে পৌছে দিতে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার দৌলতপুরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

এ কৃষি প্রযুক্তি মেলা থেকে কৃষকরা আধুনিক কৃষি, নিরাপদ ফসল উৎপাদন, শস্য সংরক্ষণ এবং কৃষিকে লাভজনক করতে সকল প্রযুক্তি শিখছেন। সেই সাথে ডিজিটাল পদ্ধতিতে কৃষকরা কিভাবে কৃষি সেবা পাবে সে বিষয়য়েও জ্ঞান লাভ করছেন কৃষকরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে এ মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যশোর অঞ্চল) কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

এ মেলার মাধ্যমে কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষক ও দর্শনার্থীরা উপকৃত হচ্ছেন বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ মহসীন আলী, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো. ওহিদুজ্জামান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন সহযোগী জাহিদ হাসান।
উদ্বোধনী আলোচনা সভার পূর্বে অতিথিরা মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যশোর অঞ্চল) কৃষিবিদ আলমগীর বিশ্বাস বলেন, আপনারা (কৃষকরা) আমাদের দেশের খাদ্য নিরাপত্তার মূল ভরসা। আপনাদের পরিশ্রমেই আমাদের ঘরে ভাত আসে, বাজারে তাজা সবজি পৌঁছে। কিন্তু আজকের দিনে শুধু বেশি ফলন পেলেই যথেষ্ট নয় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন করাই সবচেয়ে জরুরি। অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করলে সাময়িকভাবে ফলন বাড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা আমাদের মাটি, পানি, পরিবেশ এবং সবচেয়ে বড় কথা আমাদের সন্তানদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সময় এসেছে নিরাপদ কৃষি চর্চার দিকে এগিয়ে যাওয়ার। তিনি বলেন, আমরা যদি সঠিক মাত্রায় সার ব্যবহার করি, সমন্বিত বালাই ব্যবস্থাপনা মেনে চলি, ফেরোমোন ফাঁদ, জৈব সার ও বালাইনাশক ব্যবহার করি তাহলে খরচ কমবে, মাটির উর্বরতা বাড়বে এবং ফসল হবে বিষমুক্ত। এতে ভোক্তার আস্থা বাড়বে, বাজারে আপনার পণ্যের দামও বেশি পাওয়া যাবে। তিনি বলেন, নিরাপদ ফসল মানেই নিরাপদ পরিবার, নিরাপদ সমাজ। আজ আমরা যদি সচেতন হই, নিয়ম মেনে চাষ করি তাহলে আগামী প্রজন্ম পাবে সুস্থ জীবন, আর কৃষক হিসেবে আপনার সম্মান ও আয় দুটোই বাড়বে। তিনি আরো বলেন, আমাদের মাটি আমাদের সম্পদ। কিন্তু তামাকের মতো ক্ষতিকর চাষাবাদ এই মাটির উবর্রতা নষ্ট করছে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব তামাক চাষ পরিহার করুন। এর পরিবর্তে মেলায় প্রদর্শিত উচ্চ মুল্যের উচ্চফলনশীল ও পরিবেশবান্ধব ফসল চাষে মনোযোগী হোন, যা আপনার পকেটে যেমন টাকা আনবে, তেমনি রক্ষা করবে আমাদের পরিবেশ। তিনি বলেন, আমরা চাই আপনারা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হোন। এই মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, নিরাপদ ফসল উৎপাদন পদ্ধতি এবং শস্য সংরক্ষণের বৈজ্ঞানিক উপায়গুলো হাতে-কলমে দেখানো হচ্ছে। আপনারা এখানে এসে দেখুন কীভাবে কম পরিশ্রমে এবং স্বল্প খরচে দ্বিগুণ ফসল উৎপাদন করা সম্ভব। আমরা চাই দেশের প্রতিটি মানুষ বিষমুক্ত ও নিরাপদ খাদ্য পাক, আর তার কারিগর হবেন আপনারা। তিনি আরো বলেন, এখন কৃষি সেবা হবে হাতের মুঠোয়। এ মেলায় আপনাদের শেখানো হচ্ছে কীভাবে ডিজিটাল পদ্ধতিতে বা মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষি সেবা গ্রহণ করা যায়। ঘরে বসেই আপনারা এখন জানতে পারবেন মাটির গুণাগুণ, সারের সঠিক মাত্রা এবং ফসলের রোগবালাই দমনের উপায়। এই প্রযুক্তিগত জ্ঞান আপনাদের কৃষিকে আরও সহজ ও আধুনিক করে তুলবে। আলমগীর বিশ্বাস বলেন, এখান থেকে প্রযুক্তিগত জ্ঞান গ্রহণ করুন, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শিখুন এবং সনাতন পদ্ধতি ছেড়ে স্মার্ট কৃষির পথে পা বাড়ান। আপনারা সমৃদ্ধ হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
সভাপতির বক্তব্যে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বিশেষ অতিথির বক্তব্যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম বলেন, খাদ্য ও পুষ্টির ঘাটতি নিরসনে খোরপোশ কৃষিকে বাণিজ্যিককৃষিতে রুপান্তর করা আগামী কৃষির অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা ও চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষিপণ্যের আধুনিক বাজারজাতকরণ ও বিপণনের মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করার বিকল্প নেই। যার ফলশ্রুতিতে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সকল ক্ষেত্রে কৃষককে লাভবান করার পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যের সংগ্রহোত্তর ক্ষতি হ্রাস ও পুষ্টিমান নিশ্চিতকরণ, কৃষি পণ্যের সংরক্ষণ কৌশলের টেকসই উন্নয়ন, বাণিজ্যিক কৃষিতে কৃষকের দক্ষতা বৃদ্ধি

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

স্কুল ক্রিকেটের শিরোপা জিতলো কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়

Next Post

জামায়াত ইসলামীর ২ কর্মীর বিএনপিতে যোগদান

Related Posts

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি
কৃষি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

কৃষি বিপণন অধিদপ্তরের অন দ্যা জব প্রশিক্ষণ
কৃষি

কৃষি বিপণন অধিদপ্তরের অন দ্যা জব প্রশিক্ষণ

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

Next Post
জামায়াত ইসলামীর ২ কর্মীর বিএনপিতে যোগদান

জামায়াত ইসলামীর ২ কর্মীর বিএনপিতে যোগদান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ

নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist