Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দুস্কৃতিকারী ও সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্কলা বাহিনী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 30 January, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
দুস্কৃতিকারী ও সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্কলা বাহিনী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়েছে আসছে বিভিন্ন ধরণের অস্ত্র। চোরাপথে পাচার হয়ে আসা এসব অস্ত্র হাত বদল হয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। সীমান্তরক্ষী বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মধ্যে দু’একটি অস্ত্র উদ্ধার হলেও অস্ত্র চোরাচালানের মুল হোতারা সবসময়ই রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে। নির্বাচনের আর মাত্র ক’দিন বাঁকী, তাই সামনের নির্বাচনে এসব অস্ত্রের ব্যবহার বা প্রয়োগে প্রভাব পড়তে পারে এমন শঙ্কা প্রার্থীদের। তবে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক অবস্থানে থাকার জানিয়েছে আইনশৃঙ্কলা বাহিনী।

দৌলতপুর সীমানায় ভারতের সাথে ৪৬ কি. মি. সীমান্ত রয়েছে। এর মধ্যে ১৮ কি. মি. ভারত সীমান্তে কাটাতারের বেড়া থাকলেও বাঁকী সীমান্ত রয়েছে কাটাতার বিহীন বা উন্মুক্ত। আর এই উন্মুক্ত সীমান্ত দিয়েই সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে রাতে ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে থাকে বিভিন্ন ধরনের মাদকের সাথে অস্ত্র। আবার কাটাতারের বেড়ার ওপার থেকেও ছুড়ে ফেলা হয় এপারে মাদক ও অস্ত্রের চালান। যা বহনকারীদের মাধ্যমে হাত ঘুরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মাদক চোরাকারবারী জানান, দৌলতপুরের জামালপুর, বিলগাথুয়া, ধর্মদহ, মুন্সিগঞ্জ, চরপাড়া, চল্লিশপাড়া, বাংলাবাজার, উদয়নগরসহ বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন প্রকার মাদকের সাথে অস্ত্র চোরাচালান হয়ে থাকে। ইদানিং অস্ত্রের চালান বেশি পাচার হচ্ছে। সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে সীমান্ত দিয়ে এসব মাদক ও অস্ত্র পাচার হয়। আর এসব মাদক ও অস্ত্র ওষুধের গাড়ী, সবজির গাড়ী, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন রুটে সরবরাহ হয়ে থকে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরণের অস্ত্র দেশে আসায় নির্বাচনে এর প্রভাব পড়বে এমন শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন দলের এমপি প্রার্থীরা। এসব অস্ত্র উদ্ধার ও অস্ত্র সরবরাহকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুর বর্ডার এলাকা, কিছু এলাকা সন্ত্রাস কবলিত আছে। আমি প্রশাসনকে অনুরোধ করবো সীমান্ত দিয়ে দৌলতপুরে প্রচুর অস্ত্র ঢুকছে, কিছু অস্ত্র উদ্ধার হয়েছে গ্রেপ্তারও হয়েছে। নির্বাচনের আগে প্রশাসন যাতে আরো শক্তভাবে অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে এটা আমার দাবি। একই দাবি করেছেন একই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিন। তিনি বলেন, ভারত থেকে পাচার হয়ে আসা এসব অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনের এর প্রভাব পড়বে। ফলে বাঁধাগ্রস্থ হবে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ।
নির্বাচনকে সামনে রেখে অস্ত্র ও অন্যান্য চোরাচালনের বিষয়ে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্ত রক্ষী বিজিবি। ১১০ কোটি টাকার সমপরিমাণ চোরাকারবারী ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়াও ২৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারেও রয়েছে বিশেষ অভিযান। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।
তবে দৌলতপুরসহ কুষ্টিয়াবাসীকে আশ্বস্ত করে কুষ্টিয়া পুলিশ সুপার মো. জসীম উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববতী দেশ থেকে আন্তর্জাতিক সীমানাকে ব্যবহার করে দুস্কৃতিকারীরা বা সন্ত্রাসীরা কোন সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সে বিষয়টি আমরা মাথায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং দৌলতপুরের সীমান্তবর্তী এলাকায় ভোট সেন্টার হবে ওইসব এলাকায় আমাদের নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্ব দিয়েছি এবং অধিক সংখ্যক পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
অবাঁধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট উৎসব নির্বিগ্ন করতে অস্ত্র চোরাচালন বন্ধের পাশাপাশি পাচার হওয় অস্ত্র উদ্ধার জরুরি। আর এমনটাই মনে করেন সাধারণ ভোটার ও সচেতন মহল।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অপহৃত সেই শিক্ষককে ৪ঘন্টা আটকে রাখে ছাত্রদল আহ্বায়ক

Next Post

কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

Related Posts

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
প্রধান খবর

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

Next Post
কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist