৩১শে জানুয়ারি শনিবার মরহুমা শাহিনা পারভীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ।
২০২৩ সালের ৩১শে জানুয়ারি তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। পেশাগত জীবনে তিনি তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ছিলেন। তালবারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম নারী শিক্ষিকা ছিলেন তিনি। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া অঞ্চলে কুরআন ও নারী শিক্ষার প্রসারে শাহিনা পারভীন অগ্রণী ভূমিকা পালন করেছেন। ব্যক্তি জীবনে তিনি অসম্ভব সৎ এবং নিরহংকার জীবন যাপন করেছেন। তিনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সাবেক প্রফেসর এবং তালবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম প্রফেসর আমানুল্লাহ বিশ্বাস এর সহধর্মিণী ছিলেন। বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় তার আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছিল।
তার পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
প্রিন্ট করুন








Discussion about this post