নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-৩ আসনে বটগাছ প্রতীকের এমপি পদপ্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী সোনারগাঁও উপজেলার চর-কিশোরগঞ্জ এলাকায় গণসংযোগ করেছেন।
২রা ফেব্রুয়ারী (সোমবার) এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে নান্নু মুন্সী বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি এলাকাবাসীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
গণসংযোগে চর-কিশোরগঞ্জের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় উৎসাহিত হন বটগাছ প্রতীকের এই প্রার্থী।
প্রিন্ট করুন









Discussion about this post