হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন নারী ভোটাররা। এই আসনের মোট ভোটারের অর্ধেক নারী হওয়ায় জয়-পরাজয়ের সমীকরণে তাদের ভূমিকাই এখন মুখ্য। আর এই বিশাল সংখ্যক নারী ভোটারদের মন জয়ে দ্বারে দ্বারে ছুটছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা’র সহধর্মিণী কুষ্টিয়া জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শামীম আরা পারভীন শেফালী মোল্লা।
নির্বাচনি প্রচারণা ও গণসংযোগের অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে স্বামী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা’র জন্য সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
ভোটারদের উদ্দেশ্যে শেফালী মোল্লা বলেন, আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি গেলে ফ্যামিলি,কৃষি কার্ডসহ আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন।এসময় নারীদের সকল সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।
প্রিন্ট করুন






Discussion about this post