দৌলতপুর প্রতিনিধি(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) সকালে উপজেলার ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এঘটনায় আহতদের স্হানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে পিপুলবাড়ীয়া গ্রামের জামায়াত কর্মী সোহান ও বিএনপি কর্মী নজরুল মালিথার মধ্যে ভোটের প্রচার কেন্দ্রীক কথা কাটাকাটি হয়। পরে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো.আরোজ উল্লাহ ও জামায়াত নেতা শফিউল ইসলামের নেতৃত্বে জামায়াতের ৯০ থেকে ১০০ জন কর্মী পিপুলবাড়ীয়াতে এসে বিএনপি কর্মী নজরুল মালিথা ও খলিসাকুন্ডি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন মালিথা উপর অতর্কিত হামলা চালায় এতে তারা দুই জনই আহত হন। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে জামায়াতের কর্মী শরিফুলসহ আরো কয়েকজন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো.আরোজ উল্লাহ বলেন, পিপুলবাড়ীয়া গ্রামের আমাদের একজন কর্মীকে প্রোগ্রামে যেতে বাধা দেই একই গ্রামের বিএনপি কর্মী নজরুল মালিথা।পরে আমরা ঐ বিষয়টি কথা বলার জন্য ওখানে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারির সৃষ্টি হয়। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন।এবিষয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি’র প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহামেদ বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুরে এখন পর্যন্ত ভোটের শান্তিপূর্ণ পরিবেশে বজায় রয়েছে। কিন্তু জামাত-শিবিরের লোকজন পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।জামাত শিবিরের লোকজন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন সহ বিএনপি কর্মীদের মারধর করার ঘটনার তীব্র নিন্দা জানাই।
প্রিন্ট করুন










Discussion about this post