Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কোন্দলে বিপর্যস্ত বিএনপি, সুযোগে ভোট বিপ্লব জামায়াতের

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 15 February, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কোন্দলে বিপর্যস্ত বিএনপি, সুযোগে ভোট বিপ্লব জামায়াতের
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

হাসান আলী,কুষ্টিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাটিখ্যাত কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের ৩ টিতেই ভোট বিপর্যয় হয়েছে দলটির। তার বিপরীতে জামায়াতে ইসলামীর হয়েছে নিরঙ্কুষ বিজয়।
বিএনপির আন্ত:দলীয় কোন্দলের সুযোগে নিরবে সাংগঠনিক অবস্থানকে সুসংহত করে জামায়াত যে ভোট বিপ্লব ঘটিয়েছে তা সত্যিই অনুকরনীয় অধ্যায়ের সুচনা করেছে।

দলীয় শৃঙ্খলা ফেরাতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের নানা উদ্যোগ থাকলেও কোন সুফল বয়ে আনেনি।
এছাড়া মাঠ পর্যায়ে দ্বিধাবিভক্ত দলীয় নেতাকর্মীরা নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ায়
সাধারণ জনমনে সৃষ্ট তিক্ততার ব্যাপক প্রভাব পড়েছে দলটির ভোটের বাক্সে। একদিকে জামায়াত
তৃণমূল পর্যায়ে নানাবিধ সমীকরণ সৃষ্টি করে সাধারণ ভোটার এবং রাজনৈতিক চাপে
থাকা সাধারণ আওয়ামী সমর্থকদের আশ্বস্ত করে নিজেদের দলের পক্ষে ভোটের নিশ্চয়তা সৃষ্টিতে
শতভাগ সফল হওয়ায় চুড়ান্ত ফসল তুলতে সক্ষম হয়েছে তাদের ভোটের বাক্সে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা
কর্তৃক ঘোষিত বেসরকারী ফলাফলে যে চিত্র উঠেছে এসেছে তা হলো- কুষ্টিয়া-১ দৌলতপুর
আসনে মোট ৪ লাখ ৪৫হাজার ৪ জন ভোটারের মধ্যে বিএনপির প্রার্থী ধানের শীষের প্রতীকে
রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা ১ লাখ ৬৫ হাজার ৯০৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দী
জামায়াত প্রার্থীকে ৭৫ হজার ৬শ ৬৪ ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন।
নিকট প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন পেয়েছেন ৮৬ হাজার
৬৮২ ভোট পেয়েছেন। এই আসনে প্রদানের শতকরা হার ৬৯ দশমিক ৮৫ শতাংশ।
রেজা আহমেদ বাচ্চু মোল্লা এর আগেও বিএনপির থেকে সংসদ সদস্য নির্বাচিত
হয়েছেন। তার পিতা প্রয়াত আহসানুল হক পচা মোল্লা ও এ আসনের একাধিকবার
নির্বাচিত এমপি এবং বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ডাক ও
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মোট ৪ লাখ ৭৮ হাজার ১ জন ভোটারের মধ্যে বাংলাদেশ
জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আব্দুল গফুর ১ লাখ ৯২ হাজার
৮৩ ভোট পেয়ে নিকট প্রতিদ্বন্দী ধানের শীষ প্রতিকের প্রার্থী রাগীব রউফ চৌধুরীকে ৪৬
হাজার ৫শ ৩৪ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। নিকট প্রতিদ্বন্দ্বী ভোট
পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২১ ভোট পেয়েছেন। এ আসনে প্রদত্ত ভোটের শতকরা হার ৭২
দশমিক ৯৯ শতাংশ।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে মোট ৪ লাখ ৪০হাজার ৬শ ভোটারের মধ্যে বাংলাদেশ জামায়াত
ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির
হামজা ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাকির
হোসেন সরকারকে ৫৪ হাজার ৯শ ১৭ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৭ হাজার
৫৫৯ ভোট। এ আসনে প্রদত্ত ভোটের শতকরা হার ৭২ দশমিক ৯৯ শতাংশ। সদর আসনে ধানের শীষ
প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন ছিলেন এবারই নতুন প্রার্থী। এই আসনে
দলীয় কমিটি গঠন এবং প্রার্থীতা পাওয়ার দৌড় প্রতিযোগিতা শেষ পর্যন্ত সংঘাতমুখী
হয়ে উঠে। এই আসনটিতে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে
ভোট পড়তো দুই লাখের উপরে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোট ৪ লাখ ২৪ হাজার ৪শ ১৬ জন ভোটারের মধ্যে
বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আফজাল হোসেন ১
লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে নিকট প্রতিদ্বন্দী ধানের শীষ প্রতিকের প্রার্থী সৈয়দ
মেহেদী আহমেদ রুমীকে ৫হাজার ৯শ ৫০ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত
হয়েছেন। নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী পেয়েছেন ১
লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট। এআসনে প্রদত্ত ভোটের শতকরা হার ছিলো ৭২ দশমিক ৬৩ শতাংশ।
এই আসনে বিগত ১৯৯১ সালের নির্বাচন থেকে শুরু করে বিএনপির দলীয় সংসদ সদস্য
হিসেবে ওয়ান ইলেভেন পর্যন্ত সৈয়দ মেহেদী আহমেদ নিরঙ্কুষ ভোটের ব্যবধানে সংসদ সদস্য
হয়ে আসছিলেন। কিন্তু এবার সেই ভিত ভেঙ্গে জামায়াত ভোটের দুর্গ গড়ে তুলতে সক্ষম
হয়েছে আন্ত:দ্বন্দের কারনে।

এদিকে বিএনপির ভোট বিপর্যয়ে পক্ষগণ পরস্পরকে দোষারোপ করতে শুরু করেছে।
নেতাকর্মীরা আন্ত:গ্রুপিংএ প্রতিপক্ষের উপর হামলা ও মারধরের ঘটনা প্রত্যক্ষ করেছে
শহরবাসী। শুক্রবার রাতে কুষ্টিয়া কোর্ট স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে
ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক
ইসমাইল হোসেন মুরাদসহ ৩বিএনপি নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে
অন্তত ৩ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, গতরাতে জেলা বিএনপির
কার্যালয়ের সামনে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও মারধরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রন করে। তবে এঘটনায় এখনও কেউ কোন অভিযোগ নিয়ে থানায়
আসেনি’।
দলীয় আন্ত:কোন্দল বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক
এ্যাড শামীমুল হাসান অপু বলেন, ‘কমিটি ভেঙ্গে দেয়া এবং নতুন কমিটি গঠনকে কেন্দ্র
করে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে একটা বিশৃঙ্খলা অসন্তোষ সৃষ্টি হয় এটা
অস্বীকার করা অবকাশ নেই। এ সমস্যা সমাধানে সুনির্দিষ্ট ক্রুটি বিচ্যুতি তুলে ধরে
একাধিকবার সংবাদ সম্মেলন, বিক্ষেভ মিছিলসহ নানা কর্মসূচী পালিত হলেও এর কোন
ফলপ্রসু উদ্যোগ গৃহীত না হওয়ায় দীর্ঘ ৫ দশক ধরে বিএনপির ঘাটিখ্যাত কুষ্টিয়ায় এই
ভোট বিপর্যয়। আমরা মনে করি এখান থেকে শিক্ষা নিয়েই আগামীতে সংগঠন সুসংহত
করার পথ খুঁজে বের করতে হবে’।
নাম প্রকাশ না করার শর্তে পৌর বিএনপির সাবেক কমিটির এক নেতা প্রতিক্রিয়া ব্যক্ত করে
বলেন, ‘এভাবে তো সংগঠন হয়না। ৫ আগষ্টের পর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
ফ্যাসিবাদের দোসর ট্যাগ লাগিয়ে মামলার ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে আওয়ামী সমর্থকদের
কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া এবং বালু মহলসহ নানাক্ষেত্রে দখলবাজির স্ব-শস্ত্র যুদ্ধের
আতঙ্কে সাধারণ জনমনে শংকার সৃষ্টি করায় সর্বপরি দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত
সাধারণ জনমনে পুঞ্জিভুত ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-
২০২৬এর ভোটবাক্সে’।
ভোট বিপর্যয়ের শিকার কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী
জেলা বিএনপির সাধারণ সম্পাদক/সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তার
প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, ‘০৫ আগষ্ট ফ্যাসিবাদি দু:শাসনের অবসান পরবর্তীতে হঠাৎ
করে বিএনপির জেলা পর্যায় হতে তৃণমূল পর্যায়ে ঢালাও ভাবে কমিটি বিলুপ্ত ঘোষনা এবং
পরবর্তীতে নতুন কমিটি গঠন প্রক্রিয়ার মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের দুরদর্শিতার অভাব
ছিলো। যার ফলে দলের সকল পর্যায়ের অঙ্গ সংগঠন ও তৃণমূল নেতাকর্মীদের মতামতের
প্রতিফলন না ঘটায় সাংগঠনিক মনস্তাত্ত্বিক আন্ত:দ্বন্দ তীব্ররূপ ধারণ করে যার নিরসনে
কোন উদ্যোগই কার্যকর হয়নি। এছাড়া দলীয় প্রার্থীদের মনোনয়ন দেয়ার সময় ‘প্রাথমিক
মনোনয়ন’ এই শব্দটি জুড়ে দেয়ার ফলে জেলা পর্যায়ে মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দের
মধ্যে মনোনয়ন কর্নফার্ম করার দৌড়ে একটা অসুস্থ্য প্রতিযোগিতার সৃষ্টি হয় যা
মনোনয়ন চুড়ান্ত ঘোষনার পর এই দ্বন্দ প্রকাশ্যরূপ নেয়। শুধু কুষ্টিয়াতে নয় দেশের বিভিন্ন
জেলাতেই নেতৃবৃন্দের মধ্যে এধরণের সমস্যার সৃষ্টি হয়। এসব সমস্যা দুরীকরণে কেন্দ্রিয়
নেতৃবৃন্দ এবং দলের নীতি নির্ধারণ পর্যায়ের উদ্যোগে অনেক জেলাতে সমস্যার সমাধান
হলেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ওই উদ্যোগ সফল হয়নি। এতে সাংগঠনিক একটা
ভ্যাকুয়াম তেরীর সুযোগ নিয়ে জামায়াতে ইসলামী তাদের সংগঠনিক কার্যক্রম গুছিয়ে
নিতে পেরেছে। তবে খুব শীঘ্রই আমরা জেলার সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের নিয়ে আমাদের
ভ্রলত্রুটি গুলি সনাক্ত করবো এবং কিভাবে এখান থেকে উত্তোরণের পথ বের করা যায় সে বিষয়ে
সমন্বিত উদ্যোগ নেয়া হবে’।
জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার সেক্রেটারী জেনারেল সুজা উদ্দিন জোয়ার্দ্দার
প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘প্রমান হয়েছে সুশৃংখল সাংগঠনিক কার্যক্রমই পারে দলের
কাজকে সুসংহত ও গতিশীল করে তুলতে। এটা জামায়াতে ইসলামীর সকল স্তরের সহযোদ্ধা
সাথী ভাইবোনেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়াতে ভোট বিপ্লব ঘটিয়ে
সেটার প্রমান দিয়েছে। সেকারনে দলের নেতাকর্মীদের অকুণ্ঠচিত্তে আবারও ধন্যবাদ জানাই।
একই সাথে আমরা আগেও বলেছি এখনও বলছি, আমরা চাই দেশ গড়ার স্বার্থে জয় পরাজয়ের
হর্ষবিষাদ ভুলে আসুন সকলে মিলে দেশ গড়ার অংশীজন হয়ে এগিয়ে যাই। পরাজয় থেকে হতাশ
বা ক্ষুব্ধ না হয়ে বরং সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে জনমনে আলোড়ন সৃষ্টিতে
মনোযোগী হই, সেই ভাবে সংগঠনিক কার্যক্রমের মাধ্যমে উত্তোরণের পথ খুঁজি’।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের আলোকিত নাম কনক চৌধুরী

Next Post

ভেড়ামারায় যুবদলের মানববন্ধন

Related Posts

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
জাতীয় খবর

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

Next Post
ভেড়ামারায় যুবদলের মানববন্ধন

ভেড়ামারায় যুবদলের মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist