জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ধরমপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মোহাম্মদ নান্টু মন্ডলের উপর হামলা ও ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৫ই ফেব্রুয়ারি) বিকেল চারটায় সাতবাড়ি বাস স্ট্যান্ডে ধরমপুর ইউপি যুবদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল, বিপ্লব হোসেন, ভেড়ামারা পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, বাহিরচর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক উজ্জ্বল, ধরমপুর ইউপির যুবদলের সদস্য সচিব শাহিনুউদ্দীন মাস্টার, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম রিপন, যুগ্ম আহবায়ক হানিফ হোসেন, ধরমপুর ইউপির সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম রেজা লালন, বিএনপি নেতা সেনা সদস্য (অবঃ) এস এম জাকির রহমান, নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসরাইল মেম্বার, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ভেড়ামারা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহির উদ্দিন, কাক্কাস আলী মেম্বার, ধরমপুর ইউপির বিএনপির সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান সহ ধরমপুর ইউপির নেতাকর্মীবৃন্দ। এসময় নেতাকর্মীরা মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার সহ নান্টু মন্ডলের উপর হামলা কারীদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ১৩ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরদিন ধরমপুর ইউনিয়ন সাতবাড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিবের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ফেসবুকে লাইভে এসে কিছু নাম উল্লেখ্য করে বিচারের দাবি জানায় এবং ভেড়ামারা থানায় পাল্টাপাল্টি অভিযোগ সহ মানববন্ধন হয়।
প্রিন্ট করুন






Discussion about this post