এস এম জামাল: কুষ্টিয়ার লেখক ও কলামিস্ট হাসান টুটুল ১৯৬৫ সালের ১৫ ফেব্রুয়ারি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী আমলাতে চেয়ারম্যান ভবনে জন্মগ্রহণ করেন। তার পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. আবুল কাসেম। তিনি দীর্ঘকাল খলিসাকুন্ডি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মাতা ওয়াহেদা খানম ধর্মপরায়ণ ও সাহিত্যপিপাসু বিদুষী নারী। লক্ষাধিক বইয়ের সমাহারে পারিবারিকভাবে বিভিন্ন বইয়ের বিশাল জ্ঞানের ভান্ডার গড়ে তোলেন।
হাসান টুটুল স্কুল জীবন থেকেই মায়ের অনুতোষে ও আগ্রহে ‘তরঙ্গ’ নামের মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করেছেন। তখন থেকেই জাতীয় ও স্থানীয় পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হতে শুরু করে। বর্তমানে কুষ্টিয়া শহরের বাস করেন।
শিক্ষাজীবন-শিক্ষাজীবনে তিনি ১৯৮২ সালে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৪ সালে আমলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়াধীন থেকে ১৯৮৯ ব্যাচের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন। পরবর্তীতে ইসলামিক স্টাডিজ বিষয়েও কৃতিত্বের সাথে ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন-মানুষ তাঁর ধ্যানজ্ঞান। মানুষের মুক্তির জন্য নব্বই এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হিসেবে রাজপথে লড়াই করেছেন। তৃণমূল মানুষের সেবা করার জন্য আরো বিশেষ ভিন্ন চাকরিতে যোগদান না করে তিনি রাষ্ট্রীয় ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকে থিতু হন। অতি সম্প্রতি তিনি বিভাগীয় অডিট অফিসার হিসেবে অবসর জীবন যাপন করছেন।
সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড-
স্কুল জীবন থেকেই তিনি সাংবাদিকতার সাথে সংপৃক্ত হন কুষ্টিয়ার সাপ্তাহিক ইষ্পাত এবং দৈনিক বাংলাদেশ বার্তার মাধ্যমে। পরবর্তীতে জাতীয় পত্রিকা দৈনিক দেশ, দৈনিক বাংলা এবং যায়যায়দিন পত্রিকার সাথে সংযুক্ত হন। সাহিত্য ও কলাম এবং গবেষণাপত্র এখন প্রতিনিয়ত প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের ক্ষেত্রে তিনি একটি স্থান করে নিয়েছেন।
তিনি যেটা বিশ্বাস করেন সেটাই চিন্তা করেন আর সেটাই প্রকাশ করেন। কথা, চিন্তা আর কাজের মাঝে কোন ফারাক রাখেন না। এখানেই তাঁর নন্দিত আন্তরিকতা প্রকাশ পায়। তিনি সম্ভাবনাময় নতুন লেখকদের পরিচর্যা করেন, সাহিত্য সংকলন প্রকাশনার মাধ্যমে তাদের উদ্দীপনা সৃষ্টি করেন, লেখার প্রতি তাদের আগ্রহকে তিনি এগিয়ে নিতে উজ্জীবনী শক্তিতে রুপান্তরিত করে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে সবরকমের আন্তরিক সহায়তা করেন।
‘কাব্যকথা’ নামের একটি সুবিশাল সাহিত্য প্লাটফর্মের উদ্যোক্তা তিনি- বিশ্বব্যাপী যার পদচারণ। একটি অনলাইন লাইভ কবিতা পাঠের অনুষ্ঠান পরিচালনা করেন ২০১৮ সাল থেকে।
নবীন লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ২১ বছর ধরে নিয়মিত সাহিত্য সংকলন প্রকাশ করে থাকেন কাব্যকথার ব্যানারে। নতুন-পুরোনো, দেশে ও বিদেশের অনেক সৃজনশীল মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিনিয়ত। হাসান টুটুলের হাত ধরে নতুন ও উঠতি লিখিয়েরা একটি আগ্রহী আশ্রয় খুঁজে পেয়েছেন। নতুনদের লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশ করার ব্যবস্থা করেন, কবিতা শুদ্ধকরণের জন্য নিয়মিত আবৃতি অনুষ্ঠানের আয়োজন করেন, তিনি একজন প্রচ্ছদ শিল্পী হিসেবে প্রায় ৩ হাজার বইয়ের প্রচ্ছদ করেছেন।
অনলাইন অ্যাক্টিভেটস গ্রুপ ‘ভালোবাসার কুষ্টিয়া’ নামের সামাজিক সংগঠনের চেয়ারম্যান হিসেবে একঝাঁক নিবেদিতপ্রাণ কর্মী নিয়ে তিনি রক্তদান ও ‘রক্তগ্রুপ নির্ধারণ ক্যাম্প’ আয়োজন, বস্ত্রহীনদের বস্ত্রদান, পড়াশোনার জন্য লাইব্রেরি স্থাপন প্রভৃতি সামাজিক কর্মকাণ্ডের নিয়মিত উদ্যোক্তা। তিনি নিজেও ৩৩বার রক্ত প্রদান করেছেন।
তিনি তাঁর পিতা ও মাতার নামে দুটি বিদ্যালয়ে ২০০১ সাল থেকে নিয়মিত শিক্ষা বৃত্তি সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও মাদ্রাসা নির্মাণ, শিক্ষার সামগ্রিকক্ষেত্রে, দুঃস্থ মানুষের পাশে সক্রিয় ও সরব ভূমিকা পালন করে চলেছেন। একজন প্রকৃত মানবিক মানুষ হিসেবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। এই প্রকল্প থেকে পিছিয়ে পড়া পড়াশোনায় আগ্রহী ছাত্র-ছাত্রীদের সার্বিক সহায়তা প্রদান করে থাকেন। বন্ধুত্ব তাঁর প্রিয় সম্পর্ক। মানুষ, ভ্রমণ, পড়াশোনা আর ফটোগ্রাফি তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তিনি তাঁর চাইতে অধিক বেশি বয়েসী মানুষ তাঁর বন্ধু পক্ষান্তরে অধিক নিম্ন বয়েসী মানুষও তাঁর বিশ্বস্ত বন্ধু হিসেবে পেয়েছেন।
বর্তমানে তিনি ‘জাতীয়ভাবে শিক্ষার মান’ নিয়ে গবেষণা এবং ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ নিয়ে উন্নয়ন গবেষণাপত্র তৈরির গবেষণায় ‘ইউএনডিপি’তে অধিভূক্ত হয়েছেন। তিনি সেখানে একজন ‘রিসার্চ ফেলো’ হিসেবে কাজ করছেন।
সাহিত্যকর্ম-মানবতার কবি হাসান টুটুলের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫২টি।
অসংখ্য পুরস্কার ও সম্মাননাও রয়েছে তার ঝুলিতে। ভ্রমণ করেছেন চীন, মালয়েশিয়া, ভারত, নেপাল ভূটান ও শ্রীলঙ্কা।
প্রিন্ট করুন








Discussion about this post