হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে অবসরজনিত কারণে পিপুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পিপুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরোজুল ইসলামের সভাপতিত্ব ও সহকারী শিক্ষক মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি দৌলতপুর শাখার সভাপতি মোঃ ইয়াকুব আলী,পিপুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ তায়েজ উদ্দিন মালিথা,খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ মোনায়েম রেজা মনি,সাবেক পুলিশ পরিদর্শন আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিদায়ী সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল রাজ্জাক ও সহকারী শিক্ষক মোঃ শফিউল ইসলামকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া প্রদান করা হয়। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের উপহার ও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণা, ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়।
প্রিন্ট করুন








Discussion about this post