হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে দীর্ঘ ছয় মাস ধরে হার্টের সমস্যায় ভুগছেন পান্না বেগম। পরিবারের আর্থিক সংকটের কারণে তার অপারেশন থেমে ছিল। বিষয়টি সম্প্রতি গনমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ার পর বিষয়টি তার নজরে আসলে দ্রুত পদক্ষেপ নেন তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন নিজে ছুটে আসেন দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামে অসুস্থ পান্না বেগমের বাড়িতে। এসময় নগদ ২৫ হাজার টাকা প্রদানসহ তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন মানবিক ডিসি মো. ইকবাল হোসেন।সেই সাথে অসুস্থ পান্না বেগমের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
এসময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ,সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার,দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post