গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন, প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন।
রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপজেলা প্রশাসন সহ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পুষ্প অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতিসত্তার ভিত্তি। তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব।”
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে সাংবাদিক মহল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এছাড়া দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রিন্ট করুন








Discussion about this post