পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ হিসেবে ইফতার আয়োজন করেছে কুষ্টিয়া ইয়ুথ সোসাইটি।
প্রতিদিন বিকেলে ছিন্নমূল মানুষের জন্য এবং রোজাদারদের জন্য প্রতিদিন দুই শতাধিক মানুষের ইফতার সামগ্রির পসরা নিয়ে বসে। এরপর রোজাদারদের জন্য সুশৃঙ্খল পরিবেশে ইফতার প্যাকেট ও পানির বোতল সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার মন্ডল।
তিনি এমন সামাজিক উদ্যোগকে প্রশংসা করে বলেন, তরুণদের এ ধরনের মানবিক কাজ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং পারস্পরিক সহমর্মিতা বাড়ায়।
এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইয়ুথ সোসাইটির সভাপতি ফারহান মাজমাদার।
তিনি জানান, রমজানজুড়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে থাকার লক্ষ্যে সংগঠনটি নিয়মিত দুইশ মানুষের জন্য ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাবে। সমাজের বিত্তবানদেরও এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আয়োজনে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
প্রিন্ট করুন








Discussion about this post