ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জমথেকে নিখোঁজের একদিন পর তাবাসসুম নামের সাড়ে ৪ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ওই গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শিশু তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকেন। পিতা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী ও মাতা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকুরী করেন।
পরিবারের সদস্যরা জানায়, বুধবার বিকাল আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পায়নি।
বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বস্তা খুলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। আমরা দ্রুত এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে।
প্রিন্ট করুন










Discussion about this post