Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আমরা নির্বাচনী অঙ্গিকারের বাস্তবায়ন শুরু করেছি: মির্জা ফখরুল

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 28 February, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
আমরা নির্বাচনী অঙ্গিকারের বাস্তবায়ন শুরু করেছি: মির্জা ফখরুল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব-সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যে কথাগুলো বলেছিলাম, নির্বাচনী অঙ্গিকার করেছিলাম সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে।

২৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে বেসরকারী উন্নয়ন সংগঠন, ইএসডিও’ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই, আমি আপনাদের কাছে ঋণী। কারণ বরাবরই আপনারা আমাকে সমর্থন দিয়ে এসেছেন। আপনাদের ঋণ আমি কোনদিনও শোধ করতে পারব না। আপনারা নিশ্চয় জানেন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করতে প্রাথমিক কাজগুলো করার জন্য ঢাকা থেকে একটি টিম এসেছে।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আমি কাজ করছি। ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করার জন্য আমি এরইমধ্যে কথা বলেছি, ইপিজেড তৈরি করার কথা বলেছিলাম, সেটাও দ্রুত শুরু হয়ে যাবে। সরকারের দায়িত্ব নেওয়ার ১৫ দিনও হয়নি। তবে আমরা যে লক্ষ্যের জন্য কাজ করতে চাই, সেই লক্ষ্যে আমরা পৌঁছাচ্ছি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ঠাকুরগাঁওয়ে এসেছিলেন, তিনি তখন বলেছিলেন কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করে দেওয়া হবে। এরই মধ্যে কিন্তু কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফের বিল পাশ হয়েছে। সুতরাং আমরা যে কথাগুলো বলেছিলাম, এগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে-অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করবার প্রত্যয় নিয়ে আজকে এগিয়ে চলছি। আর আমাদের নেতা তারেক রহমান আমাদের সেই নেতৃত্ব দিচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, আজকে ধর্ম-বর্ণ, গোত্র সব কিছুকে একত্র করে সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে, আমাদেরকে আমাদের জাতি গঠনের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আমরা কোনদিনও হার মানিনি, আমরা হার মানব না। আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের চেতনা, ৯০ এর চেতনা, ৫২ এর চেতনা এবং সবশেষে আমাদের জুলাই যুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের জাতি গঠনে সামনের দিকে এগিয়ে যাব।

ড. মুহম্মদ শহীদ উজ জামান-এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন প্রমুখ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভালুকায় ডায়মন্ড লাইফের ইফতার মাহফিল

Next Post

নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশুর মরদেহ

Related Posts

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
জাতীয় খবর

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

Next Post
নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশুর মরদেহ

নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশুর মরদেহ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist