কুষ্টিয়া প্রতিনিধি
ঝাড়ু হাতে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. আব্দুল গফুর।
রবিবার (০১ মার্চ) সকালে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুনসহ জামায়াতের দলীয় নেতাকর্মী এবং হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, মিরপুর ও ভেড়ামারা উপজেলায় বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম পরিচালিত হবে। এটি এককালীন উদ্যোগ নয়; বরং নিয়মিত বিরতিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।
প্রিন্ট করুন








Discussion about this post