কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ইবি’র সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকন্ডের ঘটনায় ৫সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন ইবি প্রশাসন।
কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের অনুরোধ করা হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় ইসলামী বিশ্ববিদ্যায়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো: মিজানুর রহমান কে আহ্বায়ক ও উপ-রেজিষ্টার (শিক্ষা) মো: গোলাম মওলাকে সদস্য সচিব করে ৫সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি অন্য সদস্যরা হলেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা এবং লালন শাহ হলের প্রভোষ্ট।
বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: মনজুরুল হক জানান, ‘ইবি ক্যাম্পাসে একজন শিক্ষককে কেনো এবং কোন
প্রেক্ষাপটে এমন নৃসশ হত্যাকান্ড ঘটেছে তার সঠিক চিত্র তুলে ধরে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট দেয়ার অনুরোধ করা হয়েছে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: মিজানুর রহমান মুঠোফোনে আলাপকালে জানান, ‘বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষক আসমা সাদিয়া রুনাকে
হত্যাকান্ডের ঘটনায় ইবি কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন করেছেন সে বিষয়টি আমি শুনেছি। তবে এখনও দাপ্তরিক ভাবে কাগজপত্র হাতে পায়নি। কাগজপত্র পেলেই
কমিটির সব সদস্যদের সাথে কথা বলেই কর্মকৌশল ঠিক করা হবে। আমরাও চেষ্টা করবো যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয় তদন্ত শেষ করে প্রতিবেদন দেয়া হবে।
প্রিন্ট করুন








Discussion about this post