Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 16 March, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

oplus_34

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

রবিবার রাত ১০টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপর স্থানীয়রা আহত যুবদল নেতা বশার খান (৪২)কে উদ্ধার করে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
আহত যুবদল নেতা বশার চাকামইয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যুবদল সম্পাদক এবং তার পিতার নাম মৃত কালু খান।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবদল নেতা বশার। পথিমধ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথার উপরিভাগে কোপ দেয়। এতে তার মাথার তালু সহ হাড় কেটে গুরুতর জখম হয়। এ সময় সন্ত্রাসীরা তার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে এবং ডান পায়ের হাঁটুর নিচে লোহার রড দ্বারা পিটিয়ে পা গুড়িয়ে দেয়। তার আর্ত চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়ায় প্রেরণ করে।

সূত্রটি আরও জানায়, দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক বিরোধের জেরে যুবদল নেতা বশারের উপর এ হামলার ঘটনা ঘটে। তবে বসারের স্ত্রী জায়েদার দাবি, ক’দিন আগে স্থানীয় কাওসার মৃধা ও জাকির মৃধার সাথে তার স্বামীর জমি জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, রোগীর অবস্থা শঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল প্রেরণ করা হয়েছে। তার মাথার উপরিভাগে ধারালো অস্ত্রের আঘাত সহ ডান পায়ের নিচের অংশে হাড়ভাঙ্গা জখম রয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা কায়কোবাদ

Next Post

.সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী

Related Posts

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
.সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী

.সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist