ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা কুষ্টিয়া এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও ঈদ সামগ্রী প্রদান করা হয়।
গতকাল ১৮ মার্চ ২০২৬ রোজ বুধবার বেলা ১১ টায় সংস্থার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল এর ব্যবস্থাপনায় এই বিতরণ কাজে সহযোগীতা করেন সংস্থার কিশোর বিভাগের পরিচালক শেখ সানজিদ রহমান সিয়াম ও লাইফ মেম্বার মোঃ হাবিবুল্লাহ সবুজ। ২০ জনকে ৫০০ টাকা হারে ১০,০০০/= টাকা, ২০ জনকে ৩০০/= টাকা হারে ৬,০০০/= টাকা, ১৫ জন রিক্সা শ্রমিককে চিনি, সেমাই, তেল এর প্যাকেট প্রদান করা হয়, দুই জনকে দু’টি লুঙ্গী, তিনজনকে পাঞ্জাবী পায়জামা প্রদান, একজনকে তার ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য যাকাত ফান্ড থেকে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা নগদ অর্থ প্রদান করা হয়। আদায়কৃত জাকাত ফান্ড থেকে সর্বমোট ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post