Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধনা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 25 March, 2026.
in বিনোদন
Reading Time: 1 min read
0
অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধনা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকে ভূষিত উপমহাদেশের অন্যতম চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করেছে বাংলাদেশ ফিমেইল একাডেমি।

মঙ্গলবার (২৪ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরস্থ জালাল সিটি সেন্টারে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ফিমেল একাডেমির সভাপতি জনাব জামিল চৌধুরীর সভাপতিত্বে ও আয়োজক কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অভিনেত্রী সুজাতা আজিম। বক্তব্য রাখেন দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) এনাম আহমেদ, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম চৌধুরী ছবি,দিরাই আদর্শ শিশু শিক্ষা নিকেতন এর অধ্যক্ষ সুলতানা রাজিয়া ছবি,বিএনপি নেতা হুমায়ূন কবির তালুকদার,প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর,এডভোকেট মিশু চৌধুরী,কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস, মিডিয়া ব্যক্তিত্ব আলি হায়দার তালুকদার, সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা মৌসুমী, মিডিয়া ব্যক্তিত্ব গোলাম জিলানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান,দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল কান্তি দাস,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রোহিণী কান্ত দাস প্রমুখ। এর আগে ২৩ মার্চ সোমবার বিকেলে একই স্থানে সংবর্ধিত অভিনেত্রী সুজাতা আজিমকে সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জানান বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ সংগঠনটির প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক শিল্পী আল হেলাল। এসময় ঐ সংগঠনের অন্যতম উপদেষ্টা বাংলাদেশ সংস্কৃতি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন,বিবিয়ানা কলেজের গভর্ণিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি বি.এম জাকির (বকু),দিরাই উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী আমিন,বিবিয়ানা মডেল কলেজ অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় বক্তারা বলেন,সুনামগঞ্জ হচ্ছে পঞ্চরতœ বাউলের দেশ। এরা হচ্ছেন বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছন রাজা,গানের সম্রাট বাউল কবি কামাল পাশা,বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ। এই পঞ্চরতেœর দুইজনই হচ্ছেন দিরাই উপজেলার কৃতিসন্তান ও বিশ্বব্যাপী সমাদৃত লোকসংগীত শিল্পী। এছাড়া যাত্রা,নাটক,কবিগান,পালা গান,কবিতা ও সাহিত্য রচনা এবং বাউল গানের প্রচার প্রসারে সমগ্র সিলেট বিভাগে নেতৃত্ব দিচ্ছে দিরাই উপজেলা। সংস্কৃতি ও সম্প্রীতির তীর্থস্থান দিরাই উপজেলায় এনজিও ব্যক্তিত্ব জামিল চৌধুরীর পৃষ্ঠপোষকতায় বাংলা চলচ্চিত্রের প্রধান এই অভিনয় শিল্পী সুজাতা আজিমকে পেয়ে দিরাইবাসী ধন্য ও গর্বিত। সংবর্ধনার জবাবে অভিনেত্রী তন্দ্রা মজুমদার সুজাতা আজিম বলেন,বাংলাদেশ ফিমেইল একাডেমিতে আসতে পেরে এবং দিরাইবাসীর সান্নিধ্য পেয়ে আমিও নিজেকে গর্বিত মনে করছি। তিনি সকলের কাছে তাঁর অকাল প্রয়াত স্বামী কিংবদন্তী অভিনেতা আজিমের জন্য দোয়া এবং তাঁর পরিবারের সফলতা কামনা করেন।
উল্লেখ্য ১৯৪৭ সালের ১০ আগস্ট কুষ্টিয়ায় জন্মগ্রহন করেন নায়িকা সুজাতা। প্রায় ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন এই মহীয়সী নারী। ৪২ তম জাতীয় চলচ্চিত্র পূরস্কারে ভূষিত হওয়ার পাশাপাশি ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন। বর্তমানেও তিনি একাধারে চলচ্চিত্রে ও টেলিভিশনে অভিনয় করে যাচ্ছেন। ১৯৬৭ সালে তিনি বাংলা চলচ্চিত্রের প্রধান নায়ক নূরুল আজিম খালেদ রউফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৩৭ সালের ২৩ শে জুলাই আজিমের জন্ম হয় তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা সদরে। নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভা সদরের ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন নায়ক আজিমের গর্বিত পিতা। একজন অবসরপ্রাপ্ত জজ ও মানবিক মানুষ হিসেবে তাঁরা পিতাপুত্রের যথেষ্ট সুনাম রয়েছে এলাকায়। ২০০৩ সালের ২৬ মার্চ নায়ক আজিম ঢাকায় মৃত্যুবরন করেন। আজিম-সুজাতা দম্পতির সক্রিয় অবদান রয়েছে ৭১ এর মুক্তিযুদ্ধে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নোয়াখালীতে আগুনে পুড়ল ২৪ দোকান

Next Post

কুষ্টিয়ায় রেল সেবার দাবিতে মানববন্ধন

Related Posts

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ
বিনোদন

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি
বিনোদন

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা
বিনোদন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

Next Post
কুষ্টিয়ায় রেল সেবার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় রেল সেবার দাবিতে মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist