জাহিদ হাসান: মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি ডিগ্রী কলেজ আয়োজিত চিত্রাংকন ও ডিসপ্লে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে ব্রাইট ফিউচার মডেল স্কুলের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় উপজেলার প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সৃজনশীলতা, উপস্থাপনশৈলী ও নান্দনিক প্রদর্শনের মাধ্যমে সকলকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে ব্রাইট ফিউচার মডেল স্কুল।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন কৃতিত্বে শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলেই আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। বিদ্যালয় প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের নিয়মিত চর্চা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এ অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে এবং বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রিন্ট করুন










Discussion about this post