Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুড়িগ্রামে চাকরির আড়ালে অবৈধ অনলাইন ব্যবসার অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 1 April, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুড়িগ্রামে চাকরির আড়ালে অবৈধ অনলাইন ব্যবসার অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
শিক্ষকতার আড়ালে অবৈধ অনলাইন জুয়া, চাকরি ও বিদেশ যাবার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর আবু বক্কর সিদ্দিক ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে।

ভুক্তভোগীরা বিভিন্ন আইনী পদক্ষেপ নিলেও উদ্ধার হচ্ছে না খোয়া যাওয়া টাকা।
অভিযোগের ভিত্তিতে ব্যপক অনুসন্ধান করে জানা গেছে, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম মাদরাসায় চাকরি করলেও মূলত: বিভিন্ন প্রতারণামূলক কাজে জড়িত। এসব থেকে তার আয় লক্ষ লক্ষ টাকা। কিন্তু প্রতারণার শিকার পরিবারগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মারাত্মকভাবে। তার নামে ঢাকা সিএমএম আদালতে চুরি, হুমকি, ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। এসব মামলার খবর গোপন রেখে তিনি হরহামেশাই চালিয়ে যাচ্ছেন তার অবৈধসব কর্মকান্ড। একজন মাদরাসা শিক্ষক হয়ে অবৈধ ডলার ব্যবসা, অনলাইন জুয়াসহ প্রতারণার নানা কর্মকান্ডে জেলা জুড়ে শুরু হয়েছে তোলপাড়।
শিক্ষকতার মতো মহান পেশায় যুক্ত থাকা সত্ত্বেও নজরুল ইসলাম বিভিন্ন ধরনের অনলাইন জুয়া, ডলার লেনদেনভিত্তিক অবৈধ বিনিয়োগ ও প্রতারণামূলক প্ল্যাটফর্মের সঙ্গে দীর্ঘদিন থেকেই সম্পৃক্ত। বিদেশ থেকে পরিচালিত কয়েকটি অবৈধ অনলাইন কোম্পানির নামে দুই মাস, ছয় মাস ও এক বছরে দ্বিগুণ-তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে জানা গেছে। ভুক্তভোগী মানুষজনের দেওয়া তথ্যানুযায়ী ডিজিটাল ইনভেস্ট সলিউশন, এএফসি কয়েন, পিএলসি, এমটিএফই, কস প্ল্যাটফর্ম, সিসি মাইনিং, অপটিমাস, ইজিট্রেড, ডিএফএম এবং ওএম বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিনিয়োগের কথা বলে টাকা সংগ্রহ করেন নজরুল ইসলাম। এছাড়া বর্তমানে ‘ ডিএফএম’ নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ওমরাহ হজ্ব পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বাবুল হোসেন জানান, স্বামী স্ত্রী দুজনে ওমরা হজ্ব করার জন্য উলিপুরের নজরুলকে ১২ লক্ষের উপরে টাকা দিয়েছি। এই টাকা থেকে লভ্যাংশ প্রদানসহ আমাদের ওমরাহ হজ্ব করানোর কথা ছিল। কিন্ত এখন তিনি কোনো টাকা ফেরত দিচ্ছেন না। একইভাবে ওই নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার শিক্ষক ইলিয়াস আলীকেও ১২ লক্ষ টাকার উপরের মূল্যমানের ১০ হাজার ডলার বিনিয়োগ করে ওমরা হজের প্রলোভন দেখিয়েছিলেন। কিন্তু ইলিয়াস আলী অন্যান্যদের সাথে কথা বলে প্রতারণার সম্ভাবনা বুঝতে পেরেছেন এবং নজরুলকে টাকা দেন নি বলে জানান।
অভিযুক্ত নজরুল ইসলামের প্রতিষ্ঠানের সহকর্মী মাইদুল ইসলাম ও আরিফ হোসেনসহ উলিপুর উপজেলার আকবর আলী, আক্কাস আলী, লাভলু মিয়া, মিনহাজ উদ্দিন, রুবেল হোসেন এবং কুড়িগ্রামের শামীম হোসেন শিমুসহ অনেক ব্যক্তি জানিয়েছেন নজরুল ইসলামের খপ্পড়ে পড়ে তারা লাভের আশায় অর্থ লগ্নী করেন। কিন্তু তার প্রতিশ্রুতি মোতাবেক লাভ দূরের কথা এখন আসল টাকা খোয়া যাবার পথে। তারা নজরুলের কাছে বিভিন্নভাবে দেনদরবার করে টাকা ফেরত পাচ্ছেন না। ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তারা বলেন, অভিযুক্ত শিক্ষক তার ব্যক্তিগত অ্যান্ড্রয়েড ফোনে বাইন্যান্স ও ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে নিয়মিত হাজার হাজার ডলার ক্রয়-বিক্রয় করেন যা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধ। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে এসব কার্যক্রম পরিচালনা করছেন। তার বিরুদ্ধে যথাযথ তদন্ত, আইনি ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
এছাড়াও বগুড়া জেলা বাসিন্দা নুর আলম সিদ্দিকের কাছ থেকে বিদেশে লোক পাঠানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা এবং ঢাকার রামপুরার বাসিন্দা সাদিয়া সুলতানা তৃষার কাছ থেকে ব্যাংকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক লক্ষ টাকা নিয়েছেন। ভুক্তভোগী নুর আলম জানান, অনেক দিনের জানাশোনা মানুষ হিসেবে বিশ্বাস অর্জন করে কুড়িগ্রাম উলিপুরের নজরুল ইসলাম আমার নিকট থেকে কয়েক ধাপে মোট ২৫ লাখ টাকা নিয়েছেন। এখন বিদেশ পাঠানোর কোনো নামগন্ধ নেই। উল্টো আমাকে হুমকি ধামকি দিচ্ছেন। এ নিয়ে তাকে লিগ্যাল নোটিশ দিয়েছি। ঢাকা রামপুরার সাদিয়া সুলতানা জানান, ব্যাংকে চাকরি দেবার কথা বলে পূর্ব পরিচিত উলিপুরের নজরুল ইসলাম ১০ লাখ টাকা নিয়েছেন। চাকরি হয় নি। কিন্তু টাকা ফেরত দিচ্ছেন না তিনি। এ কারণে টাকা ফেরত চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছি।
অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি প্রথমে সকল অভিযোগ অস্বীকার করেন। তথ্য প্রমাণসহ কিছু অভিযোগ উত্থাপন করা হলে তিনি স্বীকার করে বলেন, বিভিন্ন ব্যবসায় আর্থিকভাবে অনেকের সাথে যুক্ত আছি। আমি বর্তমানে রংপুরে আছি। এসব বিষয় নিয়ে পরে আপনার সাথে সাক্ষাতে কথা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই হাসপাতালকে জরিমানা

Next Post

কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

Related Posts

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
জাতীয় খবর

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

Next Post
কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist