Wednesday, 18 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মেহেরপুরে শত বিঘা জমির গম পুড়ে ছাই

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 2 April, 2026.
in কৃষি
Reading Time: 1 min read
0
মেহেরপুরে শত বিঘা জমির গম পুড়ে ছাই
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে নাড়া পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক কৃষকের প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে উপজেলার শিমুলতলা-হাড়িয়াদহ চাতুরের মাঠে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাঠের উসমান নামের এক কৃষক তার ৫ কাঠা জমির গম কাটার পর অবশিষ্ট নাড়া পরিষ্কার করতে আগুন দেন। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বাতাসের কারণে তা দ্রুত আশপাশের জমিতে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বিস্তীর্ণ এলাকার গমের ক্ষেত পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক কামাল, আজমাদ, আনারুল ও শফিফুল ইসলামসহ অনেকে জানান, আগুনে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। কারও দুই বিঘা, কারও তিন বিঘা, আবার অনেকের পাঁচ বিঘা পর্যন্ত জমির পাকা গম মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। তারা বলেন, অনেকেই ঋণ করে চাষাবাদ করেছি। ফসল কাটার সময় এসে এমন বিপর্যয়ে সব শেষ হয়ে গেল। মৌসুমের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। অনেক কৃষক জানান, এই গমই ছিল তাদের বছরের প্রধান ভরসা।

এদিকে একই উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা-পলাশীপাড়া মাঠেও নাড়া পোড়াতে গিয়ে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
অপরদিকে, উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া মাঠে গমক্ষেতের আগুন ছড়িয়ে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনে আগুন লাগে। নেত্রকোনা থেকে আসা ওই হারভেস্টারটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবিষয়ে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান বলেন, ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ঘটনাস্থলে কৃষি অফিসের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, অংশে নিচ্ছেন প্রায় ১ লাখ শিক্ষার্থী

Next Post

আমীর হামজাকে লিগ্যাল নোটিশ

Related Posts

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি
কৃষি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

কৃষি বিপণন অধিদপ্তরের অন দ্যা জব প্রশিক্ষণ
কৃষি

কৃষি বিপণন অধিদপ্তরের অন দ্যা জব প্রশিক্ষণ

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

Next Post
আমীর হামজাকে লিগ্যাল নোটিশ

আমীর হামজাকে লিগ্যাল নোটিশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist