নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের করিমপুর গ্রামে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার বিকালে এ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদর থানা বিএনপির সচিব জাহিদুল ইসলাম বিপ্লবসহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
প্রিন্ট করুন









Discussion about this post