বেনাপোল প্রতিনিধি:
ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো ধাঁধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
ক্রীড়া দিবস উপলক্ষে উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে অহিদ। এসময় তিনি বলেন, ক্রীড়া চর্চা শুধু শারীরিক সুস্থতা নয়, বরং সামাজিক বন্ধন জোরদার এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের কথাও জানান আয়োজকরা।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের মাধ্যমে ক্রীড়ার প্রতি মানুষের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
প্রিন্ট করুন









Discussion about this post