হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে কোরআন অবমাননার অভিযোগে দরবারে হামলা ও অগ্নিসংযোগ করে পীরকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।
এসময় কথিত পীর শামীম জাহাঙ্গীর ও তার অনুসারীদের বেধড়ক মারধর করা হয়।শামীমকে গুরুতর আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেই তার মৃত্যু হয়।নিহত শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা
শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর দারোগার মোড় এলাকার “কালান্দার বাবা শ্রী শামীমজাহাঙ্গীর দরবার শরীফে” এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,শামিমের একটি আগের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি ধর্ম নিয়ে কটূক্তি করেছেন,এমন অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁর আস্তানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
উল্লেখ্য”২০২১ সালের সেপ্টেম্বর মাসে ইসলাম ধর্মের অবমাননা মামলায় পুলিশ হাতে গ্রেফতার করেছিলেন শামীম।
এ বিষয়ে দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান,তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
প্রিন্ট করুন










Discussion about this post