এনামুল হক কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলার পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে হামলা ও নারীসহ কয়েকজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার।
আহতদের মধ্যে রয়েছেন পান্না আহম্মেদ (৫৩), দিয়ানত আলী মাস্টার এবং শ্রমিক কনক (৩০)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার সময় পান্না আহম্মেদ তার বাড়িতে কয়েকজন শ্রমিক নিয়ে পেঁয়াজ সংরক্ষণের কাজ করছিলেন। এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল লোক অতর্কিতভাবে বাড়িতে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা ঢাল, সড়কি, চাপাতি ও লাঠি নিয়ে পান্না আহম্মেদ, তার ভাই দিয়ানত আলী মাস্টার ও শ্রমিক কনককে এলোপাতাড়ি মারধর করে। এতে তারা গুরুতর আহত হন। বিশেষ করে শ্রমিক কনকের ডান হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, বেতবাড়ীয়া ইউনিয়নের বনগ্রাম পশ্চিম পাড়ায় হামলার সময় বাড়ির নারী সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয় এবং বাড়িঘর ভাঙচুরের চেষ্টা চালানো হয়। পাশের একটি দোকানেও ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করা হয়েছে।
পান্না আহম্মেদের পরিবারের সদস্যরা দাবি করেন, তারা দীর্ঘ দুই শতাব্দীরও বেশি সময় ধরে বনগ্রাম পশ্চিম পাড়ায় বসবাস করে আসছেন এবং এলাকায় শান্তিপ্রিয় ও সম্মানিত পরিবার হিসেবে পরিচিত। পান্না আহম্মেদের পিতা শামসুদ্দিন আহম্মেদ এবং পান্না আহম্মেদ নিজেও দীর্ঘদিন সামাজিকভাবে পরিচিত ব্যক্তি। তাদের দাবি, এতদিনেও তারা কারও সঙ্গে কোনো বিরোধ বা অসৌজন্যমূলক আচরণে জড়াননি।
পান্না আহম্মেদের ছেলে তামিম বলেন, ঘটনার আগে সকালে স্থানীয় এক পুলিশ সদস্য তাদের বাড়িতে এসে পাশের দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য তার বাবাসহ কয়েকজনকে বাজারে যাওয়ার অনুরোধ করেন। তারা বাজারের দিকে গেলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরে তারা বাড়িতে ফিরে আসেন। কিছু সময় পরই সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে লোকজন জড়ো করে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাদের ওপর হামলার পাশাপাশি বাড়ির নারী সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে এবং এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়।
এ ঘটনায় পান্না আহম্মেদ বাদী হয়ে আরিফুল ইসলাম তপু (৩৭), পিতা- মোঃ আবুল বিশ্বাস, ২। রতন বিশ্বাস (৩০), ৩। সবুজ বিশ্বাস (৩৩) উভয়পিতা- মোঃ শাজাহান বিশ্বাস (ফেলো), ৪। ওয়াসিম হোসেন (২৭), পিতা- মেজ আবুল হোসেন, ৫। জমির হোসেন (৩৫), পিতা- মৃতঃ আছমত আলী, ৬। মিল্টন বিশ্বাস (৩২), পিতা- শহিদ বিশ্বাস, ৭। রিপন বিশ্বাস (৩৩), পিতা- অন্টু বিশ্বাস, ৮। কামাল হোসেন (কানু) (৩৬), পিতা- মোঃ মসলেম উদ্দিন মন্ডল, ৯। হৃদয় হোসেন (২৪), পিতা- মোঃ হাওল হোসেন, ১০। হাবিব হোসেন (৩৫), পিতা- অজ্ঞাত, ১১। আজাদ (৫৫),খোকসা থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ কে মুঠোফোনে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।
এদিকে ঘটনার পর বনগ্রাম এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় গ্রামবাসীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
প্রিন্ট করুন









Discussion about this post