গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় বিষধর সাপের কামড়ে রুহুল আমিন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মটমুড়া মন্ডলপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে মাঠে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই গ্রামের আনছার মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ না থাকায় রাতে বাড়ির পাশের মাঠে বাতাস খেতে যান রুহুল আমিন। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
নিহতের ভাই জিয়াউর রহমান বলেন, সাপে কামড় দেওয়ার পর আমরা স্থানীয় এক ওঝাকে ডাকি। তিনি প্রায় দেড় ঘণ্টা ঝাড়ফুঁক করে জানান, এটি নির্বিষ সাপের কামড়। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই রুহুল আমিনের মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন বলেন, সাপের কামড়ে আহত রুহুল আমিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে তার মরদেহ কুষ্টিয়ায় রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রিন্ট করুন










Discussion about this post