কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে মেভস স্টাইপেন্ড একাডেমী বৃত্তি পরীক্ষা -২০২৫ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে মিরপুর মিনি রিসোর্টে এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, টিউমার ও ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার তৌছিফুর রহমান। মাহমুদা চৌধুরী কলেজের সাবেক অধ্যাপক শাহ আক্তার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এ্যান্ড কোরআন একাডেমীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোস্তফা, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু প্রমুখ।
বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থায় ছিলেন মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এ্যান্ড কোরআন একাডেমীর পরিচালক মোহাম্মদ মজিবুল হক।
প্রিন্ট করুন









Discussion about this post