নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে আপন ছোটো ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাইকে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাশেদ শেখ (৩০) উপজেলার বানিয়াপাড়া এলাকার রবিউল শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যে রাতে ঘরের বারান্দায় বসে মোবাইল দেখছিলো রাশেদ শেখ। এসময় পিছন থেকে এসে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যাই ছোটো ভাই জহুরুল শেখ(২৮)।
পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে রোজার ঈদের মধ্যে জহুরুল ৫ হাজার টাকা চেয়েছিলো তার বড় ভাইয়ের কাছে। সেই টাকা না দেওয়ার কারনে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা নিহতের স্ত্রী। আর স্থানীয়রা বলছেন কাজ কাম না করে নেশাগ্রস্ত থাকতেন জহুরুল।
নিহতের স্ত্রী লাকি খাতুন বলেন, পারিবারিক ভাবে আমাদের মধ্যে তেমন কোনো ঝামেলা ছিলোনা। আমার স্বামী গতকাল রাত নয়টার দিকে বাড়িতে আসছে ” তিনি ব্যবসার জন্য বরিশালে থাকে। গতকাল বাড়িতে আসছে। আমার স্বামী রাশেদ তখন বারান্দায় বসে মোবাইল দেখছিলো। আমি ওয়াশরুম থেকে চিতকারারের শব্দ শুনে বাহিরে এসে দেখি রক্তাক্ত হয়ে পড়ে আছে আমার স্বামী। এঘটনায় সুষ্ঠু বিচার চান তিনি।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে হত্যাকান্ড হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আছে। পুলিশ এপারে কাজ করছে।
প্রিন্ট করুন








Discussion about this post