হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামিম (৬৫) ওরফে কালান্দার শামিম জাহাঙ্গীর কে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
ভিডিও ফুটেজ দেখেও নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২ টার দিকে ফিলিপনগর এলাকায় দৌলতপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,পশ্চিম দক্ষিন ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব (২৬) ও রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, রোববার দিবাগত রাতে ফিলিপনগর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিপ্লব ও আলিফ নামের দুইজনকে গ্রেফতার করে এবং ফরজ আলী নামের একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।পরে জিজ্ঞাসাবাদ শেষে ফরজ আলী নামের ঐ ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা শামিম-জাহাঙ্গীর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার একাধিক ভিডিও ফুটেজ ও প্রমাণ পুলিশের হাতে এসে পৌঁছালে অভিযান পরিচালনা করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার বেলা ৩ টার দিকে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট করুন








Discussion about this post