Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ছয় মাসেও দোকান ফিরে পাননি প্রতিবন্ধী রাজ্জাক

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 27 April, 2026.
in জাতীয় খবর
0
ছয় মাসেও দোকান ফিরে পাননি প্রতিবন্ধী রাজ্জাক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁ প্রতিনিধি:
ছয় মাস পেরিয়ে গেলেও এখনও নিজের বরাদ্দ পাওয়া দোকানঘর ফিরে পাননি প্রতিবন্ধী রাজ্জাক।

অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা দোকানটি উদ্ধারে প্রশাসনের একাধিক আশ্বাস মিললেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

গত বছরের ২৪ অক্টোবর নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ভূমি অফিসসংলগ্ন বাজারে ঘটে এই ঘটনা।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া ছোট্ট একটি দোকানঘর যেটিকে ঘিরে ছিল রাজ্জাকের বেঁচে থাকার শেষ স্বপ্ন সেটিই ভেঙে দখল করে নেয় কিছু ব্যক্তি। স্থানীয়ভাবে তারা একটি রাজনৈতিক ব্যানারের পরিচয়ে সেখানে নির্মাণকাজও শুরু করে।

ঘটনার পরপরই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় এবং প্রশাসন তদন্তের আশ্বাস দেয়। এমনকি চলতি বছরের এপ্রিল মাসে জেলা প্রশাসকের কার্যালয় থেকেও উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য লিখিত নির্দেশনা জারি করা হয়। দায়িত্ব দেওয়া হয় সদর উপজেলা ভূমি কর্মকর্তাকে, এবং ৩০ দিনের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশও ছিল সেই আদেশে।

কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।
আজও সেই দোকানঘর ফিরে পাননি রাজ্জাক।

দীর্ঘ ছয় মাস ধরে দপ্তর থেকে দপ্তরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। শারীরিকভাবে দুর্বল এই মানুষটির কণ্ঠে এখন হতাশার ভার স্পষ্ট।

রাজ্জাক বলেন,ঘটনার পর থেকে অনেক জায়গায় গেছি, লিখিত অভিযোগ দিয়েছি। সবাই আশ্বাস দিয়েছে, কিন্তু আমার দোকানটা এখনো ফিরে পাইনি। আমার শরীর ভালো না। ওই ছোট্ট দোকানটাই ছিল আমার ভরসা। একটা চায়ের দোকান দিয়ে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে চেয়েছিলাম। এখন কিছুই নেই।

স্থানীয়দের মাঝেও ক্ষোভ ও হতাশা বাড়ছে। তাদের মতে, অসহায় ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত সম্পত্তি দখল হয়ে যাওয়ার পরও যদি তা দ্রুত উদ্ধার না হয়, তবে প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযানের প্রস্তুতি রয়েছে এবং শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাস এখনও দেওয়া হচ্ছে। তবে কবে নাগাদ সেই পদক্ষেপ বাস্তবে রূপ নেবে, সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা নেই।

এদিকে প্রতিদিনের মতো আজও রাজ্জাক অপেক্ষা করছেন তার সেই ছোট্ট দোকানঘরটির জন্য। যেখানে হয়তো ফুটত এক কাপ চা, আর তার সঙ্গে জড়িয়ে থাকত বেঁচে থাকার সামান্য স্বপ্ন।

ছয় মাস আগে যে স্বপ্ন ভেঙে গিয়েছিল, সেটি কি আবার গড়ে উঠবে?
এই প্রশ্নের উত্তর এখনও অজানা।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন,
বিষয়টি আমাদের নজরে রয়েছে। ইতোমধ্যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। খুব শিগগিরই অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে এবং বরাদ্দপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিকে তার দোকানঘর বুঝিয়ে দেওয়া হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা

Next Post

গাংনীতে ফোন রাখায় কক্ষ পরিদর্শক বহিষ্কার

Related Posts

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
জাতীয় খবর

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা
জাতীয় খবর

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা
জাতীয় খবর

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

Next Post
গাংনীতে ফোন রাখায় কক্ষ পরিদর্শক বহিষ্কার

গাংনীতে ফোন রাখায় কক্ষ পরিদর্শক বহিষ্কার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist