জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকৃতি ফাইন আর্টস, ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টারে মাসিক রেজাল্ট প্রকাশ, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় ।
গতকাল সোমবার (১১ই মে) বিকেল ৪টায় ভেড়ামারা শহরের প্রফেসর পাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
একঝাঁক মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল বিষয়ে কোচিং, ফাইন আর্টস ও ক্যাডেট প্রস্তুতি প্রদান করে আসছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করার মাধ্যমে তাদের উৎসাহিত করতে কেক কাটা হয়। শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাসে অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, নিয়মিত মাসিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিশ্চিত করা এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করাই তাদের মূল লক্ষ্য। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা অংশগ্রহণ করেন।
প্রিন্ট করুন










Discussion about this post