জাহিদ হাসান:
কুষ্টিয়ার ভেড়ামারায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভেড়ামারা কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
(খামারবাড়ি) এর উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্টনার প্রকল্প যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন, ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা।
বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিশ্চিত করা, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এই ‘পার্টনার’ প্রকল্পের মূল উদ্দেশ্য।
বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রম প্রান্তিক পর্যায়ের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠান শেষে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post