দেশতথ্য ডেস্ক

দেশতথ্য ডেস্ক

প্রকাশক ও সম্পাদকঃ দৈনিক দেশতথ্য

কুলাউড়া সরকারি কলেজে মঞ্চ উদ্বোধন

কুলাউড়া সরকারি কলেজে মঞ্চ উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের নবনির্মিত মঞ্চের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে কলেজের হলরুমে সংসদ সদস্য সুলতান মোহাম্মদ...

কুষ্টিয়া লেডিস ক্লাব সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া লেডিস ক্লাব সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া লেডিস ক্লাবের নবাগত সভাপতি গত বুধবার ক্লাব সদস্যদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসকের সহধর্মিণী ক্লাব...

নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ডি.লিট. উপাধি পেলেন

নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ডি.লিট. উপাধি পেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ও নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে সম্মানসূচক ডক্টরেট অব...

সন্তানের প্রতি মায়ের অধিকার প্রতিষ্ঠা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা: হানিফ

সন্তানের প্রতি মায়ের অধিকার প্রতিষ্ঠা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা: হানিফ

কুষ্টিয়া -৩ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,দেশ ও জাতির জন্য...

কুষ্টিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

কুষ্টিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

'সংগ্রাম–স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা' প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮...

খুলনায় নারী ফুটবলারদের মারপিট মামলা

খুলনায় নারী ফুটবলারদের মারপিট মামলা

খুলনার বটিয়াঘাটার সুপার কুইন ফুটবল একাডেমির ৪ নারী ফুটবলারকে মারপিটের ঘটনায় দায়ের হওয়া মামলা প্রত্যাহার না করলে এসিডে শরীর ঝলসে দেওয়ার হুমকির ঘটনায় জিডির সত্যতা পেয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৩ আসামির জামিন বাতিল করেছেন আদালত।মঙ্গলবার (৮ আগস্ট) সকালে খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান এই আদেশ দেন। আদেশের পর ৩ জন আসামিকেই জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার আসামিরা হলো, বটিয়াঘাটা তেঁতুলতলা এলাকার নূর আলমের স্ত্রী রঞ্জি বেগম (৪০), ছেলে সালাউদ্দিন খাঁ (২২) ও মেয়ে নুপুর খাতুন (২৫)। আদেশের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এ মামলার আরেক আসামি নূর আলম গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী মনজিলুর রহমান জানান, নারী ফুটবলারদের মারধরের মামলায় তিন আসামি আগামী ২১ আগস্ট পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। কিন্তু তারা জামিনে থাকা অবস্থায় বাদীপক্ষকে হুমকি-ধামকি দেওয়ায় বাদীপক্ষ তার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করলে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত আসামিদের আজ হাজির হওয়ার জন্য নোটিশ দেন। আসামিরা আদালতে হাজির হলে উভয়পক্ষের মধ্যে শুনানি হয়। জামিনে থাকা অবস্থায় শর্তভঙ্গ করায় আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর  আদেশ দেন আদালত। আদালত তার পর্যবেক্ষণে বলেন, হত্যা প্রচেষ্টা মামলার জামিনে থাকা তিন আসামি তাদের জামিনের সকল শর্ত ভঙ্গ করেছে। তারা পরস্পর যোগসাজশে হত্যা প্রচেষ্টা মামলার বাদি সাদিয়া নাসরিন ও অন্য ভুক্ত ভোগিদেরকে মামলা তুলে না নিলে এসিডে শরীর ঝলসে দেয়ার হুমকি দেয়। যা পুলিশি তদন্তে প্রমাণিত। বাদি ও অপর ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতেই জামিন বাতিলের আদেশ দেয়া হলো। হাফপ্যান্ট পরে ফুটবল খেলায় গত ২৯ জুলাই রাতে বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে পর্যায়ক্রমে চার নারী ফুটবলারকে মারধর ও গুরুত্বর আহত করে নুর খাঁ ও তার পরিবারের সদস্যরা। ঘটনায় ৩০ জুলাই বটিয়াঘাটা থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা প্রচেষ্টা মামলা করেন ফুটবলার সাদিয়া নাসরীন। পুলিশ নুর খাঁকে গ্রেফতার করলেও অপর তিন আসামি আদালত থেকে জামিনে ছিলেন। সর্বশেষ জামিনে বেরিয়ে এসিডে শরীর ঝলসে দেয়ার হুমকি প্রদানের ঘটনায় সাদিয়া ৩ জনকে অভিযুক্ত করে গত ১ আগষ্ট থানায় জিডি করেছিলেন। এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩// 

ভেড়ামারায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

ভেড়ামারায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

"সংগ্রাম স্বাধীনতা,প্রেরণায় বঙ্গমাতা" প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জাতীয়  মহিলা সংস্থার উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।গতকাল মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় জাতীয় মহিলা সংস্থার অফিস কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও অসচ্ছ্বল দুইজন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।  জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্না'র সভাপতিত্বে ও উপজেলা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আসমান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড, ভেড়ামারা মডেল থানার  অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির, উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, বন কর্মকর্তা জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কাজী মোঃ মুসা, প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার,  তথ্য সেবা সহকারী মোছাঃ জান্নাতুল নাঈম, মাহাবুবা ফেরদৌস, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার কারিবুল ইসলাম রনি। এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা পরিচালনা পরিষদের সদস্য- নিলুফা ইয়াসমীন ঝর্ণা, হাসিনা বানু, মহুয়া জামান, জাতীয় মহিলা সংস্থার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল  বারী, ট্রেড প্রশিক্ষিকা শাহানারা বেগম, অফিস সহায়ক আকবর হোসেন, মোহন আলী প্রমূখ। এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩//  

শিক্ষকের হুমকিতে স্কুলছাত্রীর আত্মহত্যা

দুই শিক্ষক ছাত্রীদের ধূমপানের দৃশ্য ভিডিও করে তাদের মারধর করেন। ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলের ছাদে পাঁচ ছাত্রীর ধূমপানের দৃশ্য ফোনে ভিডিও করেন দুই শিক্ষক। এরপর ওই ছাত্রীদের ডেকে মারধর করার পর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। সে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে এক ছাত্রী ‘আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতানপুর মাহতাবুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় অন্য এক ছাত্রীও নদীতে ঝাঁপ দিয় আত্মহত্যার চেষ্টা করেছেন। নিহতের মামা জাহিদ হাসান বলেন, পাঁচজন ছাত্রী বেলা সাড়ে তিনটার দিকে স্কুলের  ছাদে ধূমপান করছিল। সেখানে তার ভাগ্নিও ছিল। তাদের সিগারেট খাওয়ার দৃশ্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাল্টু ও ওয়ালিউর রহমান তাদের ফোনে ভিডিও করেন। পরে ওই ছাত্রীদের অফিস কক্ষে ডেকে মারধর করার পর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা। সেই সঙ্গে টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়াসহ অভিভাবকদের জানানোর ভয় দেখান। এ ঘটনার পর বিদ্যালয় ছুটি হলে তার ভাগ্নি বাড়িতে এসে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তিনি অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের ভুলকে পুঁজি করে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতি  দেখানো মোটেই কোনো শিক্ষক সুলভ আচরণ নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও তার ভাগ্নিকে আত্মহত্যার প্ররোচনায় দায়ী শিক্ষকদের কঠোর শাস্তির দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক লাল্টু বলেন, ছাত্রীদের ধূমপানের দৃশ্য মোবাইলে ভিডিও করার প্রশ্নই আসে না। ধূমপানের ঘটনা শুনে তাদের অফিসে ডেকে বিষয়টি অভিভাবকদের জানানোর কথা বলেছিলাম। পরে বিকেলে শুনেছি এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সুলতানপুর মাহতাবুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, তিনি ঘটনার সময়ে বিদ্যালয়ের বাইরে ছিলেন। বিকাল সাড় পাঁচটার দিকে ঘটনাটি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩//  

Page 140 of 453 1 … 139 140 141 … 453

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist