দেশতথ্য ডেস্ক

দেশতথ্য ডেস্ক

প্রকাশক ও সম্পাদকঃ দৈনিক দেশতথ্য

মেহেরপুরে হত্যা মামলায় দুইজনে যাবজ্জীবন

মেহেরপুরে হত্যা মামলায় দুইজনে যাবজ্জীবন

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর হাফিজিয়া মাদ্রাসার নৈশ প্রহরী ফহির উদ্দিন হত্যা মামলায় ইমদাদুল হক ইন্দা ও খোকন আলী নামের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।   মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ এ রায় দেন। সাজাপ্রাপ্ত ইমদাদুল হক ইন্দা সাহেবনগর গ্রামের আলী হোসেনের ছেলে ও খোকন আলি একই গ্রামের শুকুর আলী ছেলে। মামলার বিবরণ জানা গেছে, ২০০২ সালের ২রা সেপ্টেম্বর সাহেবনগর হাফিজিয়া মাদ্রাসার ও হেফজ খানার কমিটির নিয়ে বিরোধের জেরে হেফজখানার পাশে গোরস্থানে তাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।এ ঘটনায় নিহত ছহির উদ্দিনের পুত্র আখের আলী বাদী হয়ে গাংনী থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার জি আর নং২০৬/২০২০। সেশন কেস নং ৩২০/২০২১। মামলাটি গাংনী থানার এসআই সাজিদুর রহমান এবং কুষ্টিয়ার পি বি আই’র এসআই শরিফুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ইমদাদুল হক ইন্দা ও খোকন আলিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী ইমদাদুল হক ইন্দা ও খোকন আলি দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাদের ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেন। মামলা রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিডিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামীর পক্ষে এ্যাডঃ আতাউল হক ও কামরুল হাসান কৌশলী ছিলেন।  এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩//  

ঝিনাইদহে বঙ্গমাতার জন্মদিন  পালিত

ঝিনাইদহে বঙ্গমাতার জন্মদিন পালিত

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাস্ট্রের পক্ষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আলিম-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালি যোগে শিল্পকলা একাডেমী চত্বরে জমা হয় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বঙ্গমাতার প্রেরণা সকল নারীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন নারীরা। এছাড়াও সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩// 

ঝিনাইদহ বিআরটিএ’তে আট কোটি টাকার রাজস্ব আদায়

ঝিনাইদহ বিআরটিএ’তে আট কোটি টাকার রাজস্ব আদায়

ঝিনাইদহ বিআরটিএ’র এক বছরে প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৭ কোটি ৪৪ লক্ষ ৯৪ হাজার ৯’শত ৮ টাকা রাজস্ব আদায় করা হয়।  ঝিনাইদহ বিআরটিএ’র সার্কেলের সহকারী পরিচালক আতিয়ার রহমান জানান, মোটরযান রেজিস্ট্রেশন, মালিকানা হস্তান্তর, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স খাত থেকে ভ্যাট, ট্যাক্স বাদেই ২০২২ সালের জুলাই মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৭ কোটি ৪৪ লক্ষ ৯৪ হাজার ৯’শত ৮ টাকা রাজস্ব আদায় হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রাজস্ব আদায় হয়েছে, রেজিট্রেশন বাবদ আদায় ৩ কোটি ৬৫ লক্ষ ৫৭ হাজার  ৮২ টাকা। মালিকানা হস্তান্তর বাবদ আদায় ১৯ লক্ষ ৭২ হাজার ৩’শত টাকা, ফিটনেস পুর্ননিবন্ধন বাবদ আদায় ৪৫ লক্ষ ১৯ হাজার ৭৫ টাকা। ট্যাক্স টোকেন বাবদ আদায় ১ কোটি ৯১ লক্ষ ৮১ হাজার ১’শত ৪২ টাকা। লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বাবদ আদায় ৮০ লক্ষ ২ হাজার ৬’শত ৮৩ টাকা। তিনি আরও জানান, আমি ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ঝিনাইদহে যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি।আমার নেতৃত্বে এর আগে ২০২১ সালের জুলাই মাস থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত ৮ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৭’শত ৭৩ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। গত দুই বছরে জেলার বিআরটিএ থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে বিগত বছরগুলোতে তা সম্ভব হয়নি বলেও জানান বিআরটিএ’র এই কর্মকর্তা। উল্লেখ্য, বিআরটিএ’র সার্বিক কার্যক্রম দৈনন্দিন সম্পন্ন হলেও ড্রাইভিং লাইসেন্স পেতে এখনও পর্যন্ত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বলে ভুক্তভোগিদের অভিযোগ রয়েছে। তবে এ ঘটনার সত্যতা কর্তৃপক্ষ স্বীকার করেছেন।  িএবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩//

জামালপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া

জামালপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া

জামালপুরের মেলান্দহে বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ও ঢাকা আহ্ছানিয়া মিশনের বাস্তবায়নে বন্যার পূর্বপ্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮...

কুষ্টিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

কুষ্টিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

কুষ্টিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে দিনমনি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা...

মিরপুর প্রেসক্লাবে সাংবাদিক পিনুর মৃত্যুবার্ষিকী পালিত

মিরপুর প্রেসক্লাবে সাংবাদিক পিনুর মৃত্যুবার্ষিকী পালিত

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট প্রয়াত সাংবাদিক ফারুক আহমেদ পিনুর ৬ষ্ট মৃত্যু বার্ষিকি পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে...

Page 141 of 453 1 … 140 141 142 … 453

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist