জাতীয় খবর

কুমারখালীতে জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারখালীতে ইলিশ মাছের প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ছাগল ও ছাগলের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার ১০জন জেলের মাঝে ২টি করে মোট ২০টি ছাগল ও ৪০ কেজি করে খাবার বিতরণ করা হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান তারেক, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু উপস্থিত ছিলেন। দৈনিক দেশতথ্য//এল//

Read more

বালিয়াকান্দিতে বাড়ীর পথ বন্ধ করার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি জমাজমির বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ীর পথে ৩দিন বাঁশের বেড়া ও কাঁটা ফেলে পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলীগ্রামে এ ঘটনা ঘটে।গতকাল বুধবার সকালে সরজমিনে গেলে বাড়ীর মালিক বড় হিজলী গ্রামের মৃত আলহাজ আজগরআলী মন্ডলের ছেলে ও বড়হিজলী আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক আউয়াল মাষ্টার জানান, আমারপ্রতিপক্ষ বড় হিজলী গ্রামের মৃত মোজাহার আলী মন্ডলের ছেলে হাবিবুর রহমান, লিটন হোসেন, টিটোন হোসেন ও হাফিজ মন্ডলের সাথে আমার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে আমার বাড়ীর যাতায়াতের পথে বাঁশের বেড়া ও কাঁটা ফেলে বাড়ীতেআসা যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। এই বাঁশের বেড়া ও কাঁটা ফেলে রাখার কারণে আমার বাড়ীর পরিবারের লোকজনসহ শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেনা। এমন কি মাঠের পেঁয়াজ ফসল বাড়ীতে আনতে পারছি না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওবালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। দৈনিক দেশতথ্য//এল//

Read more

২ এপ্রিল হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজারে ওরশ শুরু

কুষ্টিয়া প্রতিনিধি: হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফে পবিত্র বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হবে। হযরত বাবা নফর শাহ্ (রঃ)...

Read more

টগি ফান ওয়ার্ল্ড পেল দেশর সেরা থিম পার্ক অ্যাওয়ার্ড

দেশের সেরা থিম পার্কের অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা গ্রুপের ‘টগি ফান ওয়ার্ল্ড’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ বসুন্ধরা গ্রুপের টগি...

Read more

গাংনীর এক কৃষকের বাড়িতে অগ্নীকান্ড

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের কুঠিপাড়ায় কৃষক আমানুল হকের বাড়িতে এক ভয়াবহ অগ্নীকান্ডে নগদ ৩ লাখ টাকাসহ অন্ততঃ...

Read more

ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রেসবিজ্ঞপ্তি: ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের আলো কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত...

Read more

মির্জাপুরে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরের পুলিশ তিনটি চোরাই মোটর সাইকেলসহ আন্তজেলা তিন মোটর সাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা...

Read more

কুষ্টিয়ায় চালের বাজারে অস্থিরতা এখনো কাটেনি

প্রতিশ্রুতি রাখছেন না কুষ্টিয়ার চাল ব্যবসায়ীরা। সম্প্রতি বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি্আবদু রশীদ খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সামনে কেজিতে...

Read more

বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকাশ শর্মা (৩৬) নামের এককাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।গতকাল সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী পদমদী...

Read more
Page 532 of 610 1 … 531 532 533 … 610

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist