বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদিকা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সরকারের মাথাপিছু আয় নাকি বেড়ে গেছে, এটা তো মাথাপিছু আয় না, এটা হলো লুটেরা সরকারের বানানো আয়। আজ সাধারণ মানুষের অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। সরকারের কোন নজর নেই। তিনি বলেন, সংসদে আমি বলেছিলাম বাজারে আগুন। এই যে ভয়াবহ করোনা গেল কত মানুষ চাকরি হারিয়েছে, কত মানুষ বেকার হয়েছে, পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে, আজকে অনেকের ঘরে চাল নেই, তারা ঘরের ভাড়া দিতে পারেনা, শেখ হাসিনা আপনি জবাব দেন, আপনি কোনো জবাব দিতে পারেননি। বুধবার (২ মার্চ) দুপুরে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপির আরও বলেন, যখন আমরা ছিলাম ২০০১ থেকে ২০০৬ সাল তখন চালের দাম ১৭ থেকে ২০টাকা কেজি, আর এখন সেই চালের দাম বাড়িয়েছে ৭০ টাকা কেজিতে। ৭০ টাকা কেজি চাল প্রধানমন্ত্রী আপনি কিনে খেতে পারেন, সাধারণ মানুষ কিনে খেতে পারেনা। আমাদের সময় পেঁয়াজের দাম ছিল ৮ টাকা কেজিতে, এখন সেই পেঁয়াজের দাম বাড়িয়েছে ৫৫ টাকা করে, সেই পেঁয়াজ দিয়ে আপনার বাসায় রান্না হয়। আপনি মশকারা করে বলতে পারেন রান্নায় পেঁয়াজ খাওয়া কমাইয়া দেন, জনগণের সাথে মশকারা করবেন না। পরিস্কার করে বলতে চাই জনগণের সাথে মশকারা করার মাশুল কিন্তু দিতে হবে। আপনারা দেখেছেন জনগনের সাথে মশকারা করার ফলে ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছেন ক্ষমতায় আসতে পারেন নাই। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি খন্দকার মাকসুদ আলম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। এবি//দৈনিক দেশতথ্য//২ ফেব্রুয়ারী,২০২২//
Read moreকুষ্টিয়ায় একটি মামলার জামিন শুনানী চলাকালে প্রকাশ্যে এজলাসে দাঁড়িয়ে ম্যাজিষ্ট্রেট’র হাড় ভেঙ্গে দেয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদ্য...
Read more২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বুক দিবে বসুন্ধরা খাতা। এব্যাপারে বসুন্ধরা আবাসিক এলাকায় দ্যা ফুড হল...
Read moreকবিতা আবৃত্তির মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আত্মত্যাগকারী শহিদদের স্মরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে আবৃত্তি...
Read moreমঙ্গলবার (১ মার্চ ২০২২) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পালিত...
Read moreকুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।১ মার্চ সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন এর নের্তৃত্বে ভেড়ামারা উপজেলায় সড়ক...
Read moreকুষ্টিয়া প্রতিনিধি: “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বীমা দিবস উদযাপন হয়েছে। মঙ্গলবার সকাল...
Read more২ মার্চ বুধবার ভাষা সৈনিক রেজা এ করিম চৌধুরী চুন্নু মিয়া’র ১৫তম মৃত্যু বার্ষিকী। রেজা করিম চৌধুরী চুন্নু মিয়া একজন...
Read moreরোমান আহমেদ, জামালপুর : বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় বীমা দিবস পালিত...
Read moreঝিনাইদহ প্রতিনিধি: গ্যাস, তেলসহ নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ...
Read more
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]
Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET
Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET