Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অধ্যক্ষ লাঞ্ছিত, আলোচনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মামুন

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Monday, 24 February, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
অধ্যক্ষ লাঞ্ছিত, আলোচনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মামুন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী ছালেহ আহমদ সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন। ৫ আগস্টের আগে এ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চালিয়েছেন নানামুখী অপকর্ম। আওয়ামী লীগ সরকার পতনের পর নিষিদ্ধ এ ছাত্রলীগ নেতা আত্মগোপনে চলে যান। গত ১০ ফেব্রুয়ারি রাতে উপজেলার চৌমুহনী বাজার থেকে বেগমগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৪ আগস্ট বিকেলে দুস্কৃতিকারীদের সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মামুন তার ছাত্রলীগের কর্মিদেরসহ গত ৪আগস্ট বিকেলে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিল নিয়ে উপজেলার আলীপুর রোডে ঢুকে। এরপর পুলিশ সার্কেল অফিসের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সিসিটিভি মনিটর, কম্পিউটার ও ইলেকট্রনিক সামগ্রী ভাংচুর করে অফিস কক্ষের ভিতরে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে কম্পিউটার, ইলেকট্রিক সামগ্রী,এয়ারকন্ডিশন, আইপিএস,কালার টেলিভিশন ও পানির মটরসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ বছর আওয়ামী লীগ একটানা ক্ষমতায় থাকাবস্থায় নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে যায় বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মিরা। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মামুনের হয়রানিতে অতিষ্ঠ ছিলেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। শিক্ষার্থীদের মিছিলে যেতে বাধ্য করতেন মামুন। তার কথামতো মিছিলে না গেলে মারধরের শিকার হতে হতো শিক্ষার্থীরা। তিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন এক আতঙ্কের নাম। চৌমুহনী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল ও শিহাব বাহিনীর প্রধান শিহাবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মামুন। এর সুবাদে ক‍্যাম্পাসে তার ছিল সীমাহীন ক্ষমতা।

জানা যায়, চৌমুহনী ছালেহ আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ মন্জুরুল হককে ২০২৪ সালের শুরুর দিকে এক শিক্ষার্থীর স্থানান্তর ফরমে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে মামুন ওই অধ্যক্ষকে ধাওয়া করে লাঞ্ছিত করে। পরে চৌমুহনী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সালের নেতৃত্বে বিষয়টি মিটমাট করা হয়। তখন ভুক্তভোগী কলেজ অধ্যক্ষ ভয়ে মামলা করতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মাদক কারবার, সেবনসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার নাম ও বাবার নাম মিলে এ রকম বিভিন্ন থানায় তার নামে অন্তত ১০টি মামলা রয়েছে। মামুন গ্রেপ্তার হলে একেক সময় একেক ঠিকানা ও বয়স ব্যবহার করত। এ কারণে তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে এনিয়ে পুলিশ অন্ধকারে রয়েছে।

অভিযুক্ত চৌমুহনী ছালেহ আহমদ সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জেলে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে চৌমুহনী ছালেহ আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ মন্জুরুল হক হেনেস্তা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রচন্দের কাউকে নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে।

মামলার তদন্ত কর্মকর্তা ও বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মামুন ও তার পিতার নাম মিল আছে এ রকম বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। তবে ওই মামলা গুলোর ঠিকানা মিল নেই। এখন পর্যন্ত মামুনের বিরুদ্ধে পুলিশ সার্কেল অফিসের হামলা,ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় একটি মামলা থাকার তথ্য রয়েছে আমাদের কাছে। ওই মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এম/দৈনিক দেশতথ্য//

Tags: নোয়াখালী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Next Post

বাউফলে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, পুলিশ হেফাজতে ২

Related Posts

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত
স্থানীয় খবর

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭
স্থানীয় খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্থানীয় খবর

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Next Post
বাউফলে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, পুলিশ হেফাজতে ২

বাউফলে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, পুলিশ হেফাজতে ২

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist