Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অনৈতিক পন্থায় কোরবানির পশু প্রস্তুত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 1 June, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
অনৈতিক পন্থায় কোরবানির পশু প্রস্তুত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অনৈতিক পন্থায় কোরবানি পশু প্রস্তুত করছেন বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী খামারীরা।

এ ধরনের পশুর মাংস খেয়ে মানুষের নানা ধরনের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তারপরেও চাহিদার তুলনায় এবার কোরবানি পশুর ঘাটতি রয়েছে। প্রতি বছর কোরবানিদাতা বৃদ্ধি ও পালনকারী কমে যাওয়ার কারণে এবার কোরবানি পশু ঘাটতি রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার ঘাটতি পূরণে অন্য জেলা-উপজেলার ওপরই ভরসা।

এলাকাবাসী, স্থায়ী-অস্থায়ী খামারী, উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের পর থেকে বিদেশ থেকে গরু আমদানি বন্ধ রয়েছে। দেশে উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ করা হচ্ছে। সে সুবাদে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ৩৫৭টি স্থায়ী-অস্থায়ী পশুর খামার রয়েছে। এখানে এবার কোরবানী পশুর চাহিদা ২৯ হাজার। এসব গবাদিপশুকে ঘাসজাতীয় স্বাভাবিক ও স্বাস্থ্যসম্মত খাদ্য খাওয়ানোর নিয়ম। কিন্তু কতিপয় অসৎ অর্থলোভী খামারি গরুকে দ্রুত মোটাতাজা করতে স্বাভাবিক খাদ্যের সঙ্গে অধিকমাত্রার কৃত্রিম খাবার খাওয়াচ্ছে। গরুকে খাওয়ানো হচ্ছে ব্রয়লার মুরগির খাবার ও তুলাও। এক্ষেত্রে ভিটামিন, স্টেরয়েড, আয়রনজাতীয় ওষুধ, ব্রয়লার, পোলট্রি ফিড, ইউরিয়া সার মিশ্রিত খড় খাওয়ানো ছাড়াও ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন প্রয়োগ করছে। এসব খাদ্যসামগ্রী ও ওষুধ ফার্মেসি থেকে শুরু করে হাটবাজারে প্রকাশ্যে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, অনৈতিক পন্থায় পশু মোটাতাজা করণ করলেও এসব বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না উপজেলা প্রাণীসম্পদ অফিস।

কিন্তু পশু চিকিৎসকরা জানিয়েছেন, গবাদিপশুর ওষুধ উৎপাদনে ভেটেরিনারি বিভিন্ন ওষুধ কোম্পানি গড়ে উঠেছে। দ্রুত সময়ে অধিক লাভের আশায় মানবদেহের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এ খাতে ঝুঁকছে। এই তালিকায় নামিদামি কোম্পানির নামও রয়েছে। আর বেশি দামের আশায় কম সময় ও স্বল্প বিনিয়োগে অনেকে গরু-মহিষ মোটাতাজাকরণে এ অনৈতিক পন্থা বেছে নিচ্ছেন খামারীরা।
চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের গরুর মাংস খেয়ে মানুষের নানা ধরনের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। মানুষের শরীরে নানা ধরনের প্রতিক্রিয়া ছাড়াও জটিল রোগের আশঙ্কাও রয়েছে।
তারপরও এ উপজেলায় ২৯ হাজার পশুর চাহিদা থাকলেও প্রস্তুত হয়েছে মাত্র ১৮ হাজার ৬৬১টি। এগুলো হচ্ছে, ষাড় ৬ হাজার ৫১৩টি, বলদ ২১০টি, গাভী/বকনা ১ হাজার ২০টি, মহিষ ১২৫টি, ছাগল ১০ হাজার ৫৩৬টি ও ভেড়া ২৫৭টি। অনৈতিক পন্থায় কোরবানি পশু প্রস্তুতেও এবার ঘাটতি রয়েছে ১০ হাজার ৩৩৯টি। প্রতি বছর কোরবানিদাতা বৃদ্ধি ও পালনকারী কমে যাওয়ার কারণে ঘাটতি থাকে পশুরও।
কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, দেশের অন্যান্য জেলা থেকে ব্যবসায়ীরা পশু এনে এ উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন। পাশাপাশি পার্শ্ববর্তী জেলা-উপজেলাগুলো থেকে পশু এনে এই ঘাটতি পূরণ করা হবে।

নাজিম এগ্রো ফার্মের মালিক আনোয়ার হোসেন জানান, প্রাণী সম্পদ অফিসের তেমন কোনো সহযোগিতা পাচ্ছি না। বড় কোনো সমস্যা হলে তখন সরকারী চিকিৎসকরা ফোন দিলে এলেও ঠিকমতো চিকিৎসা দেয় না।

অপর খামার মালিক কামরুজ্জামান জানান, সরকারী পশু চিকিৎসকরা আমাদের কোনো বিষয়ে সহযোগীতা করেন না। তারা যদি আমাদের সহযোগিতা করতেন তাহলে খামার মালিকরা আরো লাভবান হতে পারতেন। অনেক সময় সমস্যায় পড়লে ফোন দিলে তারা ধরেন না। ফলে আমরা খামারীরা অধিক পশু উৎপাদনে সরকারী সেবা থেকে ব্যাহত হচ্ছি। এছাড়াও স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন খামার মালিকদের অভিযোগ, উপজেলা প্রাণীসম্পদ অফিসের তদারকির অভাব ও অসহযোগিতার কারনে উপযুক্ত পরিবেশ থাকলেও দিন দিন গবাদি পশু পালন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন খামারিরা। এ কারনে এখানে এবার কোরবানী পশুর ঘাটতি রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।

অনৈতিক পন্থায় পশু প্রস্তুত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডা. লুৎফর রহমান জানান, এ ক্ষেত্রে সবচেয়ে সমস্যা তুলা খাওয়ানো। বিষয়টি নজরে আছে, ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া এখানে এ বছর কোরবানির পশুর ঘাটতি রয়েছে। তবে পার্শ্ববর্তী জেলা-উপজেলায় চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে। সেখান থেকে এনে পশুর চাহিদা পূরণ করা হবে। সবমিলিয়ে আমরা মনে করছি, পশু ঘাটতি খুব একটা সমস্যা হবে না। তবে আমরা খামারের মালিদের পশুর ঠিকমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাতক্ষীরায় বিক্রি হচ্ছিল মরা গরুর মাংস!

Next Post

কালিয়াকৈরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Related Posts

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
জাতীয় খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Next Post
কালিয়াকৈরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কালিয়াকৈরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist