Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অর্থ-স্বাবলম্বিতায় ২৫ চা শ্রমিককে ৫০টি ছাগল দিল আব্দা যুব সংঘ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 19 July, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
অর্থ-স্বাবলম্বিতায় ২৫ চা শ্রমিককে ৫০টি ছাগল দিল আব্দা যুব সংঘ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার সুবিধাবঞ্চিত ও দরিদ্র চা শ্রমিক পরিবারের আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা আব্দা বহুমুখী যুব সংঘ, মৌলভীবাজার।

রোববার (১৯ জুলাই) সকালে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌলভী চা বাগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. সবুজ সূত্রধর, মৌলভী চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আলী এবং আব্দা বহুমুখী যুব সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।

ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দা বহুমুখী যুব সংঘের সম্পাদক সুরাইয়া সুলতানা। সংস্থার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।

বক্তারা বলেন, আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারের টেকসই জীবিকা নিশ্চিত করতে আব্দা বহুমুখী যুব সংঘ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ছাগল পালন চা শ্রমিক পরিবারের সদস্যদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ২০১৩ সাল থেকে আব্দা বহুমুখী যুব সংঘ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। প্রথম পর্যায়ে প্রতিবন্ধী শিক্ষা ও চিকিৎসা প্রকল্প পরিচালনা করা হয়। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ৫০ জনকে ছয় মাসের প্রশিক্ষণ শেষে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ ছাড়া ২০২০ সালে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৫০ জন উপকারভোগীর মধ্যে ভেড়া বিতরণ করা হয়। বিশেষ অনুদানের আওতায় ৫০টি ছাগল বিতরণ এবং গত অর্থবছরে চা বাগান শ্রমিকদের মধ্যে ৫০টি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন গিয়াসনগর ইউনিয়ন পরিষদের সদস্য গুরুপদ দেব, খোশেদা আক্তার, কামরুল ইসলাম এবং মৌলভী চা বাগানের পঞ্চায়েত সভাপতি জ্ঞান উড়াং।

অনুষ্ঠানে আব্দা বহুমুখী যুব সংঘের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: অর্থআব্দাচাছাগলযুবশ্রমিকসংঘস্বাবলম্বিতা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টেকসই উদ্যোগে ইউনিলিভার বাংলাদেশের পাঁচ পুরস্কার

Next Post

জনসেবামুখী প্রশাসন গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Related Posts

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত
স্থানীয় খবর

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭
স্থানীয় খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্থানীয় খবর

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Next Post
জনসেবামুখী প্রশাসন গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জনসেবামুখী প্রশাসন গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist