Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আজও চিহ্নিত হয়নি যশোরে গণহত্যার দুই গণকবর

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 13 December, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
আজও চিহ্নিত হয়নি যশোরে গণহত্যার দুই গণকবর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দীর্ঘ নয় মাস তীব্র লড়াই করে যখন পাক হানাদার বাহিনী চরম পরাজয়ের দ্বারপ্রান্তে। তখন তারা এ দেশের সূর্য সন্তান বুদ্ধিজীবি হত্যার নীল নকশা মোতাবেক হত্যালীলায় মেতে উঠলো হায়েনারা৷ তাদের খুন পিপাসা মেটানো বাদ পড়লোনা যশোরও৷মহান মুক্তিযুদ্ধকালে যশোরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন অনেকে। তাঁদের মধ্যে ২৮ জনকে গণকবর দেওয়া হয় দুটি স্থানে। এই দুটি গণকবর আজও সরকারিভাবে চিহ্নিত করা হয়নি। একটি জায়গা বেদখল হয়ে গেছে। সেখানে উঠেছে ব্যক্তিমালিকানার স্থাপনা।

গণকবর দুটির একটি রয়েছে যশোর সদর উপজেলার নীলগঞ্জ মহাশ্মশান এলাকায় ভৈরব নদের তীরে। অপরটি আছে যশোর পৌরসভাভুক্ত উপশহর এলাকার খালপাড়ে।১৯৭১ সালের ৬ ডিসেম্বর দেশের প্রথম জেলা হিসেবে শত্রুমুক্ত হয় যশোর। জেলায় ৩৬টি নির্যাতন কেন্দ্র, ৩৩টি গণকবর ও ৩৯টি বধ্যভূমি শনাক্ত হয়েছে। একাত্তরে যশোরে গণহত্যার শিকার হয়েছেন অন্তত ৫৮৯ জন। শংকর কুমার মল্লিকের গণহত্যা বধ্যভূমি ও গণকবর জরিপ: যশোর জেলা, আসাদুজ্জামান আসাদের মুক্তিযুদ্ধে যশোর ও রুকুনউদ্দৌলার মুক্তিযুদ্ধে যশোর শীর্ষক গ্রন্থে এসব তথ্য রয়েছে।
১৯৭১ সালের ৬ এপ্রিল এলাকার নয়জনকে ধরে এনে নীলগঞ্জ মহাশ্মশান এলাকায় হত্যা করে হানাদারেরা। পরে পাশের ভৈরব নদের তীরের একটি স্থানে কবর খুঁড়ে লাশগুলো মাটি চাপা দেওয়া হয়।

সেদিন কবর খোঁড়ার জন্য পাকিস্তানিরা ধরে নিয়ে গিয়েছিল নীলগঞ্জ সাহাপাড়া এলাকার কয়েকজনকে। তাঁদের মধ্যে ছিলেন দুই ভাই আলিম উদ্দীন ও আমিন উদ্দীন। আলিম উদ্দীন বলছিলেন ‘দুই পাকিস্তানি সেনা আমাদের বাড়িতে যায়। আমাদের কোদাল নিয়ে তাদের সাথে যেতে বলে। আমি আর আমার ছোট ভাই আমিন তাদের সাথে যাই। গিয়ে দেখি, ভৈরব নদের তীরে নয়জনের ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। তাঁদের মধ্যে নীলগঞ্জ এলাকার মোয়াজ্জেম হোসেন বিশ্বাসকে শুধু চিনতে পারি।

দেখা গেছে, ওই স্থানে ভৈরব নদের তীরে গণকবরের কোনো চিহ্ন নেই। জায়গাটি ভৈরব নদের হলে এখন বেদখলে রয়েছে। সেখানে ব্যক্তিমালিকানাধীন স্থাপনা গড়ে উঠেছে।শহীদ মোয়াজ্জেম হোসেনের ছেলে মাহবুবুর রহমান বলেন, ‘আব্বাকে গণকবর দেওয়ার কথা শুনে পরে আমরা সেখানে গিয়েছিলাম। গণকবরের পাশে আব্বার পকেট নোটবুক আর পাঞ্জাবি পেয়েছিলাম। একই অবস্থা যশোর পৌরসভাভুক্ত উপশহর এলাকার খালপাড়ের গণকবরের। একাত্তরের ৪ এপ্রিল ১৯ জনকে ধরে এনে এই স্থানে হত্যা করে পাকিস্তানিরা। লাশগুলো পচে দুর্গন্ধ ছড়ানোর অবস্থা সৃষ্টি হয়। এই অবস্থায় স্থানীয় কয়েকজন মিলে লাশগুলো পাশের খালপাড়ের একটি স্থানে গণকবর দেন।
উপশহর খালপাড়ে গণকবর সংশ্লিষ্ট কোনো স্মৃতিচিহ্ন নেই। সেখানে গণকবরের অস্তিত্ব বোঝারই কোনো উপায় নেই। খালের পাড়ের জায়গাটা ফাঁকা পড়ে আছে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

Next Post

রামগঞ্জে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু!

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
রামগঞ্জে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু!

রামগঞ্জে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist