লক্ষ্মীপুরের রামগঞ্জে ভুল চিকিৎসা ও অবহেলায় রহিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
উক্ত ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ছেলে মাজহারুল ইসলাম। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ৯টায় পৌর শহরের বায়োপ্যাথ জেনারেল হাসপাতালে।
রহিমা বেগম উপজেলার ৬নং লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামের আলী মিয়া ব্যাপারী বাড়ীর মোঃ ইব্রাহিমের স্ত্রী ও তিন সন্তানের জননী।
এই ঘটনায় মৃত রহিমার বড় ছেলে মাজহারুল ইসলাম বাদী হয়ে রমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডাক্তারের ভুল চিকিৎসায় রহিমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয়। মৃত রহিমা বেগমের আত্মীয়স্বজনসহ পুলিশের উপস্থিতি টের পেয়ে হসপিটাল খালি রেখে চিকিৎসক, নার্স ও হসপিটা কর্তৃপক্ষ গা-ঢাকা দেয়। মাজহারুল ইসলামের বন্ধু রাজিব হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের রহিমা বেগম জ্বর সর্দি কাশি নিয়ে সন্ধ্যা ছয়টায় রামগঞ্জ বাইপাস সড়কের বায়োপ্যাথ হাসপাতালে ভর্তি হন। রোগীর সুস্থতায় ইনজেকশন পুশ করলে তাৎক্ষণিক তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তিন ঘন্টা পর হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত রহিমা বেগমের ছেলে মাজহারুল ইসলাম জানান, সামান্য জ্বর নিয়ে মা অসুস্থবোধ করায় তাকে দ্রুত বায়োপ্যাথ হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের এমডি ডাঃ লোকমান উদ্দিন আজাদ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। আমার মাকে হাই এন্টিবায়োটিক ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পরেই আমার মা মারা যান। আমি হাসপাতালের কর্তৃপক্ষসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
হাসপাতালের চিকিৎসক ডাক্তার লোকমান উদ্দিন আজাদ জানান, ডেঙ্গু জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে হসপিটালে আসেন রহিমা বেগম। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এছাড়াও রোগীর অবস্থা আগেই খারাপ ছিল। তবে অবহেলার বিষয়টি মিথ্যা।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনার পর স্থানে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন







Discussion about this post