Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আমিরুল হত্যা মামলা: গ্রামছাড়া শতাধিক পরিবার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 22 January, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
আমিরুল হত্যা মামলা: গ্রামছাড়া শতাধিক পরিবার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ছাব্বির হোসেন, কুমারখালীঃ

কুষ্টিয়ার কুমারখালীতে আমিরুল ইসলাম হত্যার পাঁচদিন পরে থানায় মামলা করা হয়েছে।শনিবার (২২ জানুয়ারি) সকালে কুমারখালী থানায় মামলা করেন নিহতের স্ত্রী জহুরা বেগম। মামলা নম্বর ১৬। প্রতিপক্ষের আরিফকে প্রধান আসামি করে ৩২ জনের নামে মামলা করেন তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্ত্রী শনিবার সকালে প্রতিপক্ষের আরিফকে প্রধান আসামি করে থানায় ৩২ জনের নামে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত আমিরুল ইসলম উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। তাঁকে গত মঙ্গলবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে।

অপরদিকে হত্যার ঘটনায় হামলা ও মামলার ভয়ে পাহাড়পুর গ্রামের প্রায় শতাধিক পরিবার মানুষ শূণ্য হয়ে পড়েছে। হামলা, ভাংচুর ও মামলার আতঙ্কে  ঘরের আসবাবপত্র ও গৃহপালিত পশু – পাখি নিয়ে অন্যান্য গ্রামের আত্মীয় – স্বজনদের বাড়িতে নিরাপদে চলে গেছেন।

শনিবার সকালে পাহাড়পুর গিয়ে দেখা যায়, সুনসান পরিবেশ। মোড়েমোড়ে রয়েছে পুলিশের অবস্থান। মাঝেমাঝেই টহল দিচ্ছেন পুলিশ। প্রায় শতাধিক ঘরবাড়িতে কোন সদস্যই নেই। পরে আছে শুধু শূণ্য ঘরবাড়ি।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আধিপত্য বিস্তার, সমাজপতিদের দলাদলি ও উসকানিতে ২০২০ সালের ৩১ শে মার্চ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নেহেদ আলী (৬৫) ও বকুল আলী (৫৫) নামের আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়।

এঘটনার পরদিন নিহত নেহেদ আলীর ছেলে নুরুল ইসলাম বাদী হয়ে ১ এপ্রিল ২৮ জনকে আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় গ্রেফতার ভয়ে আসামিগণ ও ঘটনায় প্রাণভয়ে পালিয়ে যায় প্রায় অর্ধশতাধিক পরিবার। ওই ঘটনাকে কেন্দ্র করেই গত মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষের লোকজনই আমিরুল ইসলামকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

নিহতের স্ত্রী জহুরা বেগম বলেন, খুনের বদলা নিতে প্রতিপক্ষরা বাড়িতে এসে স্বামী কুপিয়ে হত্যা করেছে। থানায় মামলা করেছি। হত্যার সঠিক বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। আসামি গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।’

দৈনিক দেশতথ্য//এল//

Tags: আমিরুল হত্যা মামলা: গ্রামছাড়া শতাধিক পরিবার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাপাহারে অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পে ধীরগতি

Next Post

দৈনিক সূত্রপাতের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
দৈনিক সূত্রপাতের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক সূত্রপাতের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist