Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারনের দাবি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 23 May, 2026.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারনের দাবি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী আব্দুল হান্নানের বিরুদ্ধে যৌনহয়রানী,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে অপসারনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ এবং অধ্যক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করায় কলেজের শিক্ষা কার্যক্রম মারাত্বক ভাবে ব্যহত হচ্ছে।
৬ শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা গেছে উত্তপ্ত পরিবেশ।
এলাকাবাসি, শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ কাজী আব্দুল হান্নাকে অপসারনের দাবিতে গতকাল বৃহস্পতিবার (২১ মে) কলেজ সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্বিস লেনে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসি উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন অধ্যক্ষের হাতে যৌন হয়রানীর শিকার কয়েকজন নারী শিক্ষার্থী। এলাকার অভিভাবকদের মধ্যে ডাক্তার আব্দুস সালাম ও খন্দকার আহমেদুল হকসহ অনেকেই। তাদের অভিযোগ অধ্যক্ষ কাজী আব্দুল হান্নানের বিরুদ্ধে নারী শিক্ষক ও নারী শিক্ষার্থীদের যৌন হয়রানী, কলেজের অর্থ আত্নসাতসহ নানা অভিযোগ। তাকে কোন অবস্থায় কলেজে যোগদান করতে দেওয়া হবে না।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক মো. আবু হানিফ এবং সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান মিজান বলেন, অধ্যক্ষ কাজী আব্দুল হান্নান ২০২৩ সালের ২১ মার্চ কলেজে যোগদান করেন। তিনি পেশায় একজন হোমিও প্যাথিক চিকিৎসক বলে পরিচয় দেন এবং পাকুল্যা বাজারে তার একটি চেম্বার রয়েছে। তিনি কলেজে যোগদানের পর থেকেই অনিয়ম দুর্নীতির মাধ্যমে কলেজের অর্থ আত্নসাত, নারী শিক্ষক ও নারী শিক্ষার্থীদের যৌন হয়রানীসহ শিক্ষক-কর্মচারীদের জিম্মি করে ফেলেন। এ নিয়ে হয়রানীর শিকার নারী শিক্ষক ও ছাত্রীরা গত ৮ নভেম্বর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন কলেজ গভর্নিং বডির নিকট। কলেজ গভর্নিং বডি এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর গত ২৩ নভেম্বর পর্যন্ত পর পর তিন বার তাকে শোকজ করা হয়। তারপরও তিনি সংসোধন না হওয়ায় গত ২৫ নভেম্বর কলেজ গভর্নিং বডির সভাপতি খন্দকার রাশেদ আনোয়ার অধ্যক্ষকে বাধ্যতা মুলক ছুটি ও পরে সাময়িক বহিষ্কার করেন। এদিকে বহিষ্কার প্রত্যাহার ও পুর্নবহালের দাবিতে অধ্যক্ষ কাজী আব্দুল হান্নান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহ আঞ্চলিক অফিস এবং ঢাকা শিক্ষা বোর্ডে গত ২ ফেব্রুয়ারী আবেদন করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহ আঞ্চলিক অফিস এবং ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাগন ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজে তদন্ত করেন। অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড গত ১৩ মে তাকে কলেজে যোগদানের নির্দেশ দেন। বিষয়টি তিনি কলেজের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারকে জানান। গত ২০ মে তিনি কলেজে যোগাদনের জন্য এলে তোপের মুখে পরেন। শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসির চাপের মুখে তিনি কলেজে যোগদান করতে পারেননি। এ নিয়ে কলেজে শিক্ষার পরিবেশ মারাত্বক ভাবে ব্যহৃত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার অথ্যক্ষকে স্থায়ী ভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ কাজী মো. আব্দুল হান্নান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি শিক্ষা বোর্ডে আবেদন করেছিলাম। বোর্ড তদন্ত করে আমাকে যোগদানের নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, কলেজের দুইপক্ষের মধ্যে দ্বন্ধের জেরে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবার গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে বসে আলোচনা করে সৃষ্ট সমস্যার সমাধান করা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টাঙ্গাইলে পশুর হাট শনিবার বসানো সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত

Next Post

দুই বছর পর মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

Related Posts

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পায়নে উদ্যোগ নিতে হবে: ইবি উপাচার্য
শিক্ষা

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পায়নে উদ্যোগ নিতে হবে: ইবি উপাচার্য

Next Post
দুই বছর পর মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই বছর পর মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist