মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর)সকাল ১১টায় আগস্ট ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সভায় মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ কমিশনার আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আরএমপি’র পক্ষ থেকে গৃহীত সব পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।
অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ শেষে গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয় এবং ভবিষ্যতের জন্য বাস্তবভিত্তিক ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। এ সময় জুলাই ও আগস্ট মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরম্যান্স প্রদর্শনের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন এসআই (নি:) হেদায়েত উল্লাহ (বোয়ালিয়া মডেল থানা), সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল মাহমুদ (ট্রাফিক বিভাগ), এএসআই (নি:) মো. আসাদুজ্জামান (বোয়ালিয়া মডেল থানা)। এছাড়া আরও ১২ জন পুলিশ কর্মকর্তা তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে অর্থ পুরস্কারে ভূষিত হন।
সভায় উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন










Discussion about this post