Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আলমডাঙ্গায় অবৈধ স্বর্ণালঙ্কারসহ তিনজন আটক

সাইফুল by সাইফুল
Thursday, 19 August, 2021.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
আলমডাঙ্গায় অবৈধ স্বর্ণালঙ্কারসহ তিনজন আটক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল রেলগেটের কাছে আড়াই কেজি ওজনের অবৈধ স্বর্ণালঙ্কাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেটকার থেকে এ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দেড় কোটি টাকা। ওই সময় আটক করা হয় প্রাইভেটকারের মালিক চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুরের নুর ইসলামের ছেলে বাপ্পী (৩০), চুয়াডাঙ্গা শহরের বনানীপাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩২) ও মাদারীপুর জেলার জালালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৪০)

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেফাউল হাসান জানান, বুধবার দুপুরে গোপনে খবর পেয়ে দর্শনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অফ হোয়াইট কালারের ( ঢাকা মেট্রো-গ ১৭-৮৩৩২) প্রাইভেটকারকে তারা অনুসরণ করতে থাকে। একপর্যায়ে প্রাইভেটকারটি পুলিশ থামাতে গেলে চালক গাড়ি না থামিয়ে আরও দ্রুত গতিতে পুলিশকে ওভারটেক করে। এসময় চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য প্রাইভেটকারটিকে থামানোর চেষ্টার পর আলমডাঙ্গা বন্ডবিল রেলগেটের কাছে আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়। আটকের পর প্রাইভেটকারটি তল্লাশি করে সিটের নিচ থেকে তুলা ও স্কচ টেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রাখা স্বর্ণালঙ্কারের ৬টি বান্ডিল উদ্ধার করা হয়। এসময় তিনজন স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সদস্য আটক করে পুলিশ।

এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, আটক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। সেখান থেকে তুলা ও স্কচ টেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রাখা ৬টি বান্ডিল স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল ফোনসহ উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Tags: তিনজন আটক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাইকগাছায় জমি-জমা সংক্রান্ত বিরোধে আহত ৫

Next Post

শৈলকুপায় এমপির রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
শৈলকুপায় এমপির রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

শৈলকুপায় এমপির রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist