হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কার্যক্রম নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হয়েছে। এর প্রতিবাদে বিশাল এক প্রতিবাদ মোটরসাইকেল র্যালী করেছে দৌলতপুর উপজেলা বিএনপি।
সোমবার (২২ জুন) বিকেলে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় এই প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়।উক্ত র্যালি দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম রেজা মোল্লা,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে সংক্ষিপ্ত পথ সভায় নেতাকর্মীরা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, নাশকতা কিংবা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানোসহ জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও সাংগঠনিকভাবে তা মোকাবিলা করা হবে।
মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় অনুষ্ঠিত এই কর্মসূচি দৌলতপুর বিএনপির ঐক্য,শৃঙ্খলা এবং সাংগঠনিক সক্ষমতার শক্তিশালী বহিঃপ্রকাশ হিসেবে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই বিশাল র্যালির মাধ্যমে দৌলতপুর উপজেলা বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং জননিরাপত্তার প্রশ্নে তারা সর্বদা সতর্ক, ঐক্যবদ্ধ এবং আপসহীন।
প্রিন্ট করুন









Discussion about this post